রাজ্য

‘নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন’, শোভন-বৈশাখীকে বেনজির আক্রমণ কুনালের

শোভন চট্টোপাধ্যায় এবং কুনাল ঘোষ তরজা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এর আগেও কুনাল ঘোষ শোভন এবং বৈশাখিকে গ্লাক্সো বেবি এবং ফুলটুসি সঙ্গে তুলনা করেছিলেন। নাম না করে আরো একবার শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বৃহস্পতিবার আরো একবার নিজের টুইটার হ্যান্ডেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। তিনি লিখেছেন, ” আহা তাহলে শুধু একজন কেন, যারা নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন, মায়ার খেলায় সম্পত্তি দখল করেন, তাদের সকলকেই সুরক্ষা দেওয়া হোক, আর চলমান জুয়েলারি হলে তো চাইতেই পারেন।”

সম্প্রতি জামাইষষ্ঠীর দিন শোভন চট্টোপাধ্যায় নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর নামে লিখে দেন বলে জানাগেছে। শোভন চট্টোপাধ্যায় নিজের সম্পত্তির সম্পূর্ণ পাওয়ার অফ এটর্নি বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে দিয়েছেন। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম যুক্ত করে নিয়েছেন মিডিল নেম হিসেবে। তিনি লিখেছেন তারা দুজনে আমি থেকে আমরা হওয়ার পরিকল্পনা নিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় এর নাম মিডিল নেম হিসেবে যুক্ত করা, অন্যদিকে শোভনের নিজের বান্ধবী কে সমস্ত সম্পত্তি দান করা, সব নিয়েই কটাক্ষ করেছেন কুনাল ঘোষ।

এই পদক্ষেপের পরেই শোভন চট্টোপাধ্যায় কে গোলপার্কের ফ্ল্যাট ছাড়ার কথা জানিয়ে নোটিশ পাঠিয়ে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর দাদা শুভাশীষ দাশ। সেই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় বলেন, উনার কাছে কাগজ আছে এবং উনি সেটা আদালতে গিয়ে দেখাতে পারবেন। তার পাশাপাশি রত্না চট্টোপাধ্যায় যে ফ্ল্যাটে থাকেন সেটিও নিজের বলে দাবি করেন। কিন্তু, তার শশুর মশাই দুলাল দাস শোভনকে স্পষ্টভাবে জানিয়ে দেন, গোলপার্কের ফ্ল্যাট তাকে ছাড়তে হবে এবং খুব শিগগিরই।

বুধবার থেকে শোভন-বৈশাখিকে নিয়ে দিনভর টানাপোড়েন চলছে, তার মধ্যে কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় কে ডামি জামাই বলে কটাক্ষ করতেও ছাড়লেন না। ফ্লাটের ঘটনার পরেই আবারো বৃহস্পতিবার শোভন এবং বৈশাখী কে একযোগে কটাক্ষ করেন কুনাল ঘোষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026