Lokkhir Bhandar: বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? জানুন ব্যাপারটা আসলে কী

কেন্দ্র সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার নিজেদের রাজ্যবাসী কিছু না কিছু প্রকল্প নিয়ে এসেছে। সেই নিরিখে পিছিয়ে নেই কিন্তু বাংলাও। ২০২১ সালে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্প চালু করে শোরগল ফেলে দেয় তৃণমূল সরকার। নাস প্রতি ৫০০ ও ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে সরকার। তবে আসল চমক দিয়েছে রাজ্য বাজেট পেশ করার সময়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের মহিলাদের বড় উপহার দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা ভোটারদের টার্গেট করে বড় ঘোষণা করে মমতা সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানো হয় । আগে এই প্রকল্পে মহিলারা ৫০০ টাকা পেতেন। বাংলার প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় এখন তফসিলি জাতি / উপজাতি বিভাগের মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার এই প্রকল্পে বছরে প্রায় ১১ হাজার কোটি টাকা খরচ করে। এই আর্থিক সহায়তা বাড়লে সরকারের ওপর বোঝা বেড়েছে । ২০২১ সালের অগস্টে এই প্রকল্প চালু করে মমতা সরকার। পরিবারের মহিলা প্রধানকে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

যদিও এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কার্যত ইঙ্গিত মিলল দলেরই তরফে। এমনিতে এবারের নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল। আর তারপর থেকেই কাঁথির অন্তর্গত খেজুরি বিধানসভাতে তৃণমূল কর্মীদের উপরে বিজেপির অত্যাচারের অভিযোগ উঠতে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রতিনিধি দলের সদস্য হয়ে খেজুরিতে গিয়েছিলেন কুণাল ঘোষ। প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলার পর এলাকায় একটি জনসভার আয়োজন করেন। সেখানেই কুনাল ঘোষ ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেন, যারা তৃণমূল কর্মীদের উপরে হামলা করছেন তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান।

কিন্তু এবার তাদের টাকা বন্ধের দাবি উঠছে। যারা হামলার শিকার হচ্ছেন তারাই দাবি তুলছেন যে দরকারে তাদের টাকা বন্ধ করে দেওয়া হোক, কিন্তু হামলাকারীরা যেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পান। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি তাহলে লক্ষীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে? এর উত্তর তো আগামী দিনেই মিলবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026