নিউজ

চিনের সঙ্গে আলোচনা করে আর কিছুই মেটানো সম্ভব নয়, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার

ওয়াশিংটন: লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও একইরকমভাবে অব্যাহত। যত দিন যাচ্ছে ততই লাদাখের অবস্থা উদ্বেগজনক হয়ে উঠছে। এমন সময় প্রথম থেকেই ভারতের পাশে রয়েছে আমেরিকা। এমনকি ভারতের পাশে থেকে চিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিশানা করতেও ছাড়েনি। প্রথমে মার্কিন বিদেশসচিব আর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার নিশানায় বেজিং সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, ‘এনএসসিতে চিন যা করছে, তা গা জোয়ারি। ভারত-চিন দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যাতে কোনও কিছুই আর আলোচনা করে মেটানো যাবে না। এই সমস্যা আলোচনা করে মেটানো সম্ভব নয়। লাদাখে চিনা কমিউনিস্ট পার্টির আগ্রাসন স্পষ্ট। চিন চাইছে আসলে এলএসি দখল করতে। তাই আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে আর কোনও কিছুই মেটানো যাবে না, এটা স্পষ্ট।’

প্রসঙ্গত, লাদাখে ষাট হাজার চিনা সেনা মোতায়েন করার প্রসঙ্গে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয় বলেছেন, চিন যেভাবে ষাট হাজার চিনা সেনা লাদাখে মোতায়েন করেছে, তা গোটা বিশ্বের কাছে ভীষণভাবে উদ্বেগজনক।। তবে যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা, এমন বার্তাও ট্রাম্প প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন ভারত-চিন এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026