মাত্র ৪ বছরের সন্তানকে রেখে চিরতরে বিদায়, করোনার থাবায় অকালে প্রাণ হারালেন এই সরকারী আধিকারিক
গোটা দেশেই করোনা আতঙ্ক ক্রমাগত বেড়েই চলেছে। ব্যতিক্রম নয় বাংলার পরিস্থিতিও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চিকিৎসাধীনের সংখ্যা ১০ হাজার পেরিয়েছে। মারণ ভাইরাসের দ্বারা অকালে চলে যাচ্ছে একের পর এক প্রাণ। এবার এই ভাইরাসের শিকার হয়ে মাত্র ৩৮ বছর বয়সে চলে গেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। চিরতরের জন্য মা হারালো তার ৪ বছরের সন্তান।
বরাবর দক্ষ অফিসার নামের দেবদত্তা বর্তমানে চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে ছিলেন। তিনি ২০১০ ব্যাচের WBCS (Exe) অফিসার এবং কর্মজীবনের প্রথমে পুরুলিয়া-২ ব্লকের বিডিও পদে ছিলেন। চলমান লকডাউনে ডানকুনিতে পরিযায়ী শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে থাকাকালীন করোনা আক্রান্ত হন তিনি।
পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন জ্বরে ভোগার পর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। যদিও প্রথম দিকে হোম আইসোলেশনে ছিলেন তবে রবিবার শ্রীরামপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকায় এবং সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় লড়াইটা আর চালিয়ে যেতে পারেননি।
অন্যদিকে, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমাগত ভয়ংকর হয়ে উঠছে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,০১৩ তে। শুধু তাই নয় প্রতিদিন বাড়তে থাকা পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে সরকার থেকে স্বাস্থ্য কর্মীদের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…