চলতি সপ্তাহেই কি বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? কি জানাল পর্ষদ? জানুন
এইবছর ফেব্রুয়ারিতে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। মে মাসে ফল প্রকাশের কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে সঠিক সময়ে প্রকাশিত হয়নি রেজাল্ট। তবে তবে পর্ষদ সূত্রে খবর, চলতি সপ্তাহেই ফলপ্রকাশ করার চেষ্টা করতে চাইছে রাজ্য সরকার।
পর্ষদ সূত্রে খবর অনুযায়ী, এই সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে রাজ্য সরকার। তবে এটাও জানা গিয়েছে যে প্রত্যেকটি স্কুল স্যানিটাইজ করা না হলে মার্কশিট পাঠানো হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর জানা যাবে। ফলপ্রকাশের দিন মার্কশিট পাওয়া যাবে না। পরবর্তীতে অভিভাবকদের দেওয়া হবে রেজাল্ট।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এই বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। তবে ঠিক কবে ফলপ্রকাশ হবে তা খোলসা করেননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। আর শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…