বিনোদন

Aparajita Adhya: ‘লক্ষ্মী কাকিমা’ হয়ে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা, নিমেষে ভাইরাল ধারাবাহিকের প্রোমো

বছরের শুরু থেকেই একাধিক চ্যানেলে একাধিক নতুন ধারাবাহিক যুক্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক শুরু হতে না হতেই নজর কেড়েছে দর্শকদের। এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। কয়েকদিন আগেই শুরু হয়েছে ‘পিলু’। এবার আসতে চলেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেটি। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। প্রোমো দেখার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা অপেক্ষায় দিনগোনা শুরু করেছেন।

‘জল নুপুর’এ পারির চরিত্রে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর অন্য কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। তবে মাঝে টেলিভিশনের বেশ কয়েকটি রান্নার শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা দিয়েছিলেন তিনি। তবে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় এক মধ্যবিত্ত বাড়ির এক মধ্যবয়স্কা নারীর গল্প নিয়ে আসতে চলেছেন অভিনেত্রী। যিনি দশ হাতে সামলান সংসার। পাশাপাশি সামলান নিজেদের মুদির দোকানও। এই ধারাবাহিকে তার বিপরীতে দেখা মিলবে নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের। এই ধারাবাহিকের প্রোমো দেখার পর থেকেই শোরগোল পড়েছে দর্শকদের মাঝে।

সারাদিন সব কাজ করেও লক্ষ্মী কাকিমা পাননা স্বামীর মন। প্রতিপদে সইতে হয় অবহেলা। কিন্তু তবুও তার দৌড়ের বিরাম নেই। সদা সর্বদা হাসি মুখেই থাকেন তিনি। বাড়ির মানুষের কাছে অবহেলা পেলেও পাড়ার মানুষের কাছে তিনি সুপারস্টার। সকাল হতেই লক্ষ্মী কাকিমার দোকানে ভিড় জমান পাড়ার সমস্ত মানুষজন। প্রত্যেকের চাহিদা অনুযায়ী গুছিয়ে সমস্ত জিনিস দেন তিনি। তবে এই ধারাবাহিক কবে থেকে শুরু হতে চলেছে জি বাংলার পর্দায়, তা অবশ্য এখনও জানা যায়নি। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকেই জি বাংলায় শুরু হতে পারে এই ধারাবাহিক। প্রোমো দেখার পর থেকেই অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন ধারাবাহিক অনুরাগীরাও।

Rahit Roy

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026