শ্রেয়া চ্যাটার্জি – যাদবপুরের লাগোয়া বিজয়গড়ের আজাদগড়ে হিমাচল সংঘ ক্লাবের পাশে হেমাঙ্গিনী অ্যাপার্টমেন্টে রবিবার ভরদুপুর বেলা হুলস্থুল পড়ে গেল। তার কারণ হলো, একটি সাদা পেঁচা। এই অ্যাপার্টমেন্টের চার তলার সিঁড়িতে দেখা মিললো ওই পেঁচাটির, যা দেখতে আশেপাশের মানুষ রীতিমতো ভিড় জমিয়ে দিল। পেঁচা সৌভাগ্যের প্রতীক আসলে। পেঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন, আমাদের এইরকম সময় সাদা পেঁচার আবির্ভাবে অনেকেই খুশি হয়েছেন। মানুষ হয়তো ভাবছেন সৌভাগ্য বোধ হয় এইবার ফিরলো।
করোনা ভাইরাস এর জন্য তো প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু পেঁচা দেখতে গিয়ে কারুরই সে সব কথা মাথায় নেই। প্রত্যেকেই যে যার নিজের সেলফোনটা নিয়ে ছুটেছে একটা ছবি তুলতে। পরে অবশ্য স্থানীয় ক্লাবের ছেলেদের উদ্যোগে ভিড় সরানো হয়।
এই মুহূর্তে করোনা ভাইরাস এর জন্য মানুষ একেবারে গৃহবন্দি হয়ে রয়েছে, বাইরে যা একটু অন্যরকম ঘটছে, তাই নিয়েই মানুষের উৎসাহের শেষ নেই। কোনো কারণে যদি বেরোনোর একটা ছ্যুত পায়, ব্যাস, তাহলে তো আর কথাই নেই। করোনা ভাইরাস এর জন্য চারিদিকে কল-কারখানা বন্ধ, প্রত্যেকের পকেটেই কম বেশি টান পড়ছে। এর মধ্যে ভরদুপুরে মা লক্ষ্মীর বাহনের আবির্ভাবে স্থানীয়রা প্রত্যেকে খুশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…