বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মারণ এই ভাইরাসে সমগ্র বিশ্বে আক্রান্ত ২৪ লক্ষের বেশি মানুষ, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৬৫,২২৭ জনের। চীন থেকে উৎপত্তি হলেও ৫৬ বছর আগেই খোঁজ পাওয়া গিয়েছিল এই ভাইরাসের। কিন্তু সেইসময় এই ভাইরাসকে মানতেই চায়নি বিশ্বের বিজ্ঞানী মহল। আর আজ সেই ভাইরাসই বিশ্বজুড়ে মহামারির কারণ।
১৯৬৪ সালেই প্রথম পাওয়া যায় করোনা ভাইরাস। এই হিউম্যান করোনা ভাইরাসের কথা প্রথম বলে গিয়েছিলেন আজ থেকে ৫৬ বছর আগে ভাইরোলজিস্ট জুন আলমেইডা। করোনা নামটাও তার এবং তার দলের সদস্যদের দেওয়া। এই নামকরণের পিছনেও একটা গল্প আছে। জানা যায়, আবিষ্কৃত নতুন ভাইরাসের গঠন ‘ক্রাউন’ বা মুকুটের মতো ছিল, তাই আলমেইডা এবং তার দলের সদস্যরা এর নাম দেন করোনা ভাইরাস। কিন্তু আলমেইডার এই গবেষণা তখন স্বীকৃতি পাইনি।
মানুষের শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গেছে বলে ‘সায়েন্স’ জার্নালে রিপোর্টও প্রকাশ পায়। জুন আলমেইডা, ডেভিড টাইরেল এবং টোনি ওয়াটারসন ‘সায়েন্স’ জার্নালে রিপোর্ট প্রকাশ করেন নতুন আবিষ্কৃত এই ভাইরাস নিয়ে। কিন্তু তখনকার বিজ্ঞানীমহল মানতেই চায়নি এই ভাইরাসের কথা। বিজ্ঞানীদের তরফে আলমেইডা এবং তার দলকে জানানো হয় যে, চারিদিকে কাঁটার মতো দেখতে এমন কোনো ভাইরাস হতেই পারেনা, এমনকি এটাও জানানো হয় যে ভাইরাসের ছবি ভালো আসেনি।
গবেষণার স্বীকৃতি না পেয়ে একসময় বাধ্য হয়েই গবেষণা থামিয়ে দেন আলমেইডা। ২০০৭ সালে মৃত্যু হয় আইমেইডার। আজ তিনি বেঁচে থাকলে হয়তো বিশ্ব জুড়ে চলা এই সমস্যা সমাধানের পথ দেখাতে পারতেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…