আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। হটস্পট এলাকাগুলি বাদে মিলবে এই ছাড়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ও বিশেষ ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়, একনজরে দেখে নিন-
১)রাজ্য সরকারের তরফ থেকে মিষ্টির দোকান খোলার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ৪ ঘন্টা ছিল, এখন সেটা বাড়িয়ে ৮ ঘন্টা করা হয়েছে। সন্ধ্যে ৬ টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখা যাবে।
২) ইট ভাটার কাজ করা যাবে। তবে ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।
৩) চা বাগানে কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।
৪) ছাড় মিলেছে জুট শিল্পের ক্ষেত্রেও। কিন্তু ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রের দেওয়া বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়গুলিও মিলবে। রবিবার রাত পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী। ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…