নিউজ

করোনার জেরে আগামীদিনে ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়বে গোটা বিশ্ব

করোনা ভাইরাসের জেরে নাজেহাল অবস্থা গোটা বিশ্বে। ক্ষুদ্রাতিক্ষুদ্র এই জীবাণুর জেরে শিরে সংক্রান্তি সৃষ্টি হয়েছে দেশগুলির অর্থনীতি থেকে খাদ্যস্তরে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ জানিয়েছেন, “করোনা যে পরিস্থিতির সম্মুখীন করেছে গোটা বিশ্বকে তাতে এখনই শক্ত হাতে সব হাল না ধরলে আগামীদিনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে। যার প্রভাব শিশু থেকে বয়স্ক সকলের মধ্যেই পড়বে”।

করোনার জেরে দেশগুলিতে দিনের পর দিন যে লক ডাউন পর্ব চলেছে তার ফলে কৃষিজমির ফসল জমিতে পড়েই নষ্ট হয়েছে। গাড়ি চলাচল ব্যবস্থা বন্ধ থাকায় ফসল পৌঁছোনো সম্ভব হয়নি। যার ফলে অনেকের ঘরেই পৌঁছোয়নি খাবার। আর ফসল নষ্ট হওয়ার ফলে বেড়েছে ফসলের দাম। দেশে বহুদিন যাবৎ কর্মক্ষেত্রগুলি বন্ধ থাকায় দেশের অর্থনীতিতে টান পড়েছে। যার ফলে মূল্যবৃদ্ধির অভিশাপও একটি বড় কারন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাষ্ট্রসংঘের মহাসচিবের মতে, ” খাদ্য পণ্য মজুত আছে প্রায় ৮০০ কোটি মানুষের। কিন্তু খাদ্যবন্টন ব্যবস্থা লক ডাউনের জেরে এমনভাবে ভেঙে পড়েছে যার ফলে খাবার পৌঁছাতে পারেনি মানুষের ঘরে”।

যার ফলে এখন যদি আফ্রিকার গরিব দেশগুলিতে ছাড়াও উন্নতশীল দেশগুলিতে যদি নাগরিকেরা দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খান তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। কারন করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে দেখা যাচ্ছে ৫০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বিশ্ব জুড়ে। রিপোর্ট বলছে, খুব তাড়াতাড়ি বিশ্বের মোট জনসংখ্যার কমপক্ষে ১০ শতাংশ মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়বেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026