দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়
বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করে আসছে। যার নাম হল “ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক।” বিভিন্ন জিনিসের ভিত্তিতে এই ফল প্রকাশিত হয়, যেমন- পড়ানোর গুণগতমান, গবেষণার মান, জনসাধারণের কাছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা সহ মোট পাঁচটি মাপকাঠিতে।
বৃহস্পতিবার অনলাইনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এই লিস্ট প্রকাশ করেন। সেখানে দেখা গিয়েছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম ১৫-তে রয়েছে কলকাতা, যাদবপুর এবং আইআইটি খড়গপুর। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই বছর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ১১ ও ১২ নম্বর স্থান দখল করেছে।
অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সপ্তম স্থানে রয়েছে। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যে কোনও সাফল্যের মতো এই সাফল্যও আমাদের অনুপ্রাণিত করবে।”
এছাড়াও গৌরবময় এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “এই সাফল্যে আমরা অনেক খুশি। আমার বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক,শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন জানাই। সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া এটাই প্রমাণ করে যে রাজ্যের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের দিক এগোচ্ছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…