হলুদ শাড়িতে মধুমিতার বোল্ড লুক উষ্ণতার ঝড় তুলল নেটপাড়ায়, দেখুন ছবি
বাংলা সিরিয়ালে তিনি অন্যতম সেরা মুখ। ধারাবাহিকে ক্রমাগত সাফল্যের পর অভিনেত্রী পা রেখেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার প্রথম ছবি হয়ে উঠেছিল স্টুডিও পাড়ার চর্চার বিষয়। সব মিলিয়ে ভালোই এগোচ্ছিল অভিনেত্রী মধুমিতা সরকারের ফিল্ম ক্যারিয়ার। এর মাঝেই বাধ সাধল করোনা, দ্বিতীয় ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সিনেমার কাজ বন্ধ হয়ে গেল ভাইরাসের দাপাদাপিতে। লকডাউনের জট কেটে গিয়ে অবশেষে ধীরে ধীরে খুলতে শুরু করেছে ফিল্ম স্টুডিও গুলির দরজা ফলে নতুন করে সিনেমার কাজ শুরুর পথে।
‘কেয়ার করি না’ কিংবা ‘কুসুম দোলা’ সমস্ত ধারাবাহিকেই মধুমিতা হয়ে উঠেছিলেন ‘গার্ল নেক্সট ডোর’। তার সাবলীল অভিনয় মন কেড়েছিল দর্শকদের। বিশেষত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই, এখনও এই ধারাবাহিকের প্রতি দর্শকের দুর্বলতা রয়েছে, সেই কারণেই তো লকডাউনেও সুপারহিট যশ-মধুমিতার জুটি। যদিও অভিনেতা যশ দাশগুপ্ত অনেক আগেই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে ফেলেছেন এবং বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত কমার্শিয়াল অভিনেতা এবার সেই পথেই হাঁটলেন তার সহযোগী অভিনেত্রী মধুমিতা।
সিনেমা, ধারাবাহিক এসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী। শুধুমাত্র ভারত নয় বাংলাদেশেও তার যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। সদ্যই মধুমিতার ফ্যান ক্লাব থেকে প্রকাশিত হলো বেশ কয়েকটি ছবি। একটি ফটোশ্যুটে হলুদ শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী। তার এই বোল্ড লুক রীতিমতো হইচই ফেলে দিয়েছে টলিপাড়ায়। নতুন করে অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তার ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…