শ্রেয়া চ্যাটার্জি – আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা দাবি করছেন, মহানদীর তলা থেকে হঠাৎ উদ্ধার হয়েছে ৫০০ বছরের পুরনো একটি মন্দির। মন্দিরের চূড়াটি খুঁজে পাওয়া গেছে, কটক এর কাছে পদ্মাবতীর বৈদেশ্বরের কাছে মাঝ নদীতে। মন্দিরের তৈরির কাঠামো এবং মস্তক বানানোর ধরন দেখে প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এটি পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে অথবা সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে নির্মিত হয়েছে।
সমীক্ষা থেকে জানা যাচ্ছে, গত ১১ বছর পরে আবার এই মন্দিরটি দেখা গেল। এই মন্দিরটি তৈরি করা হয়েছে গোপীনাথ দেবের উদ্দেশ্যে। একসময় নদীটি অন্যদিক দিয়ে বয়ে যেত, তখন এখানে মন্দির তৈরি হয়েছিল কিন্তু একবার এক প্রচন্ড বন্যায় নদীর গতি পরিবর্তন করে তখন গ্রাম শুধু মন্দিরের উপর দিয়ে নদীতে শুরু করেছিল। পরবর্তীকালে গোপীনাথকে উঁচু জায়গায় সরিয়ে আনা হয়। আপাতত গোপীনাথকে এখন পদ্মাবতী গ্রামে গোপীনাথ মন্দিরে অবস্থান করছে।
সমুদ্রের তলায়, মাটির তলায় এমন কতইনা ইতিহাস ঘুমন্ত অবস্থায় থাকে। প্রকৃতির নিয়মে তারা কখনো তলিয়ে যায়, আবার প্রত্নতাত্ত্বিকদের সাহায্যে তারা নতুন প্রাণ ফিরে পায়। সভ্যতা আসে, সভ্যতা যায়। মানুষের বিবর্তন হয়। এক সভ্যতার মৃত্যুর উপরে তৈরি হয় আরেক সভ্যতার ভিত। মাটি খুঁড়ে বেরিয়ে আসে সেই কালের সভ্যতা-সংস্কৃতি, জীবনযাপনের নানা নিয়মাবলী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…