অফবিট

২৩ বছরের প্রচেষ্টায় ২১ একর জমিতে তৈরি করেছেন বিশাল ফসলের বাগান, দেখুন সেই ছবি

শ্রেয়া চ্যাটার্জি – ১৯৯৬ সালে রাঘব নারকেল চাষ করা শিখেছিলেন তার পিতামহর কাছ থেকে। তবে গত সাত জন্ম ধরে তারা প্রত্যেকেই চাষাবাদের সঙ্গে যুক্ত। রাঘব তখনও গ্র‍্যাজুয়েশন শেষ করেননি। মাটির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। আঞ্চলিক এবং দেশ-বিদেশের নানান মানুষ জাতিকে তিনি শুনেছিলেন, শরীর ভালো রাখতে প্রয়োজন হেলদি ডায়েট। আর সেই থেকেই মাথায় এমন ধারণা চলে আসে। তাই MBA পাশ করার পরে চাষাবাদ কে তিনি বিকল্প পথ না ভেবে এটি করা তার দায়িত্ব বলে মনে করেছেন। এই কাজটি করার জন্য কোন রকমই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না বিশেষত, ব্যবসায় যেমনটা হয়। প্রতিদিনের চাষাবাদ করার মধ্যে দিয়ে শেখা যায়।

‘ন্যাচারাল ফার্মিং’ – এর প্রিন্সিপাল মাসানবু ফুকুওকার প্রভাবে তিনি চাষ করা শুরু করেন। তার এই সুন্দর ফসলের বাগান ‘আইকানথিকা’ যা ২১ একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে নানা জাতির পশু, পাখি, পতঙ্গ, মাইক্রোঅরগানিজম, ফল, ফসল, ঔষধি গাছপালা রয়েছে। তার বাড়িতে রয়েছেন তার মা-বাবা, তার স্ত্রী, এবং তার ছেলে, মেয়ে। চাষাবাদের পাশাপাশি এখানে শেখানো হয়, কিভাবে প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকা যায় প্রাকৃতিক উপায় মাটি, বাঁশ, পাথর, কাঠ ইত্যাদি দিয়ে বাড়ি বানানো যায়, প্রাকৃতিক উপায়ে কিভাবে পোশাক তৈরি করা যায়। তিনি জানান, বাজার থেকে কেনা আম ও অন্যান্য ফল খেয়ে ততটা মিষ্টত্ব পাওয়া যায় না, যা পাওয়া যায় নিজের তৈরি করা একেবারে প্রাকৃতিক উপায়ে জমির ফসল থেকে।

প্রকৃতির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা উপাদান, শুধু আমাদের বেঁচে থাকার তালিকার মধ্যে তাদেরকে একটু যোগ করে নিতে হবে। তাহলেই কংক্রিটের জঙ্গল থেকে আমরা একটু মুক্তির স্বাদ পেতে পারি। এই মানুষগুলোইতো আমাদের কাছে একমাত্র আদর্শ হতে পারে। সাধারণ জীবন যাপন করতে হবে, টাটকা ফল সবজি খেতে হবে, সাধারণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাড়ি ঘর বানাতে হবে। তবেই পরিবেশের দূষণ কমবে, সাথে সাথে আমরা নিজেরাও সুস্থ থাকব।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026