বিনোদন

ছোট্ট বিকিনিতে ঢাকা শরীর, ‘কাটা লাগা’ গানের হট নায়িকার ছবি শেয়ার হতেই ভাইরাল

এটি এমন একটি গান যা রীতিমতো ঝড় তুলে দিয়েছিল গোটা বলিউডে। লতা মঙ্গেশকরের গাওয়া গানটির রেক্রিয়েশন যে এতটা অভূতপূর্ব সাফল্য পাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি নির্মাতারা। কথা হচ্ছে কুড়ির দশকের জনপ্রিয় রেক্রিয়েশন ‘কাটা লাগা’ নিয়ে। সম্ভবত সেখান থেকেই হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেক্রিয়েশন বা রিমিক্সের দৌড় শুরু হয়, আর বর্তমানে তো পুরনো গানকে নতুন করে উপস্থাপন করাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই মিউজিক ভিডিও প্রজেক্টটি ছিল খুবই চ্যালেঞ্জিং।

এবার আসি মদ্দা কথায়, এই গানে যে অভিনেত্রীকে নাচতে দেখা যায় তাকে কি মনে পড়ে? হ্যাঁ সেই শেফালী জারিওয়ালার কথাই বলছি। জীবনের প্রথম মিউজিক ভিডিওতেই রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন তিনি। তৎকালীন সময়ে গোটা বলিমহলে ‘কাটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি পান শেফালী। এই মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ৭০০০ টাকা পেয়েছিলেন তিনি সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এরপর তাকে সেভাবে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।

বহু বছর পর তিনি ফিরে আসেন একটি নাচের রিয়্যালিটি শোয়ে তার স্বামী ও জীবনসঙ্গী পরাগ দেশাইয়ের সঙ্গে। এরপর সম্প্রতি জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর শেষ সিজনটিতে তাকে প্রতিযোগী হিসেবে দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে এলেও সোশ্যাল মিডিয়া থেকে মোটেই দূরে যাননি একসময় যুবকদের ক্রাশ। ‘ফিল্মিজ্ঞান’ থেকে প্রকাশিত হলো শেফালির একটি উষ্ণঘন ছবি। কালো বিকিনি পড়ে তিনি একটি সুইমিং পুলের পাড়ে বসে রয়েছেন। চোখে কালো সানগ্লাস পরিহিত লাস্যময়ী শেফালীর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নব্বইয়ের দশকের উঠতি যুবকরা এই অভিনেত্রীকেই স্থান দিয়েছিলেন হৃদয়ের মণিকোঠায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026