সেনা প্রত্যাহার নয়, সীমান্তে শক্তি বাড়াচ্ছে চিন, প্রস্তুত ভারতও
লাদাখ সীমান্তের অস্থিরতা কাটাতে উদ্যোগী হয়েছিল দুই দেশের সরকার। সামরিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিল ভারত ও চিন। শনিবারের পর বুধবারের বৈঠকেও ইতিবাচক ফলের আশা দেখা গিয়েছিল। কিন্তু এর মধ্যেই সব আশায় জল ঢেলে সীমান্তে শক্তি বাড়াতে শুরু করেছে চিন। যেকোন ধরনের পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে ভারতও।
জানা গেছে, ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্তি বাড়াতে শুরু করেছে চিন। প্রায় ৪ হাজার কিমি জুড়ে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে বেজিং। চিনের এই পদক্ষেপের পাল্টা প্রস্তুতি শুরু করেছে ভারতও। ইতিমধ্যে সেনা বাড়ানো হয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশের সীমান্ত এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর।
সংবাদসংস্থা এএনআই এ বিষয়ে জানান, লাদাখের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম ও অরুণাচল প্রদেশের সীমান্ত বরাবর সেনা বাড়াতে শুরু করেছে চিন। সামরিক শক্তি মজবুত করতে প্রস্তুত রেখেছে যুদ্ধ সরঞ্জামও। একইসঙ্গে আরও জানিয়েছে যে, মঙ্গলবার থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আজ আবার সেনা মোতায়েন করতে শুরু করেছে ভারতও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…