নিউজ

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার শেষ সুযোগ, জানুন কী করে পাবেন

করোনা সংক্রমণের ফলে দেশজুড়ে ঘোষিত হয়েছে চতুর্থ দফার লকডাউন। ফলে নানারকম সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে গরীব শ্রেণির মানুষেরা। তাদের কথা চিন্তা করেই কেন্দ্রের তরফ থেকে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। যার আওতায় রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পে রেজিস্টার্ড করা থাকলে ৩ মাস পর্যন্ত বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন গ্রাহকেরা।

এই সুবিধাটি পেতে গেলে অবশ্যই নিজের মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকতে হবে গ্যাস এজেন্সির কাছে। সুবিধাভোগীরা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তারপর নগদ টাকা দিয়ে সিলিন্ডার নিতে পারবেন। তবে যারা এখনও পর্যন্ত এই সুবিধা পাননি তাদের হাতে আর মাত্র একমাস সময় রয়েছে। নিকটবর্তী গ্যাস এজেন্সির সাথে যোগাযোগ করে সুবিধাটি পাওয়া যেতে পারে।

PMUY এর নির্দেশিকা অনুযায়ী, গ্যাস কানেকশন লাভের জন্য একটি BPL পরিবারের যে কোনও মহিলা সদস্য আবেদন করতে পারবেন৷ প্রথমেই KYC ফর্ম ফিলআপ করে নিকটবর্তী এলপিজি সেন্টারে জমা দিতে হবে ৷ আবেদনের সময় জানাতে হবে কত কিলোগ্রামের সিলিন্ডার নিতে চান। এই প্রকল্পের আবেদন পত্র চাইলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়েবসাইট থেকে বা এলপিজি কেন্দ্র থেকেও নিতে পারবেন ৷ এই প্রকল্পের আওতায় ১৪.২ কিলোগ্রামের ৩টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷ প্রতি মাসে মিলবে একটি সিলিন্ডার৷ এছাড়া যারা ৫ কেজি সিলিন্ডার ব্যবহার করেন তাদের ৩ মাসে মোট ৮টি সিলিন্ডার দেওয়া হবে ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026