মাছ ভাজার সময় অনেক সময় কড়াইতে মাছ আটকে যায়, তখন কি করবেন
শ্রেয়া চ্যাটার্জি – ভালো মাছের ঝোল কিংবা মাছের তরকারি বা মাছের অন্যান্য কোনো খাবার বানাতে গেলে গোটা গোটা মাছ থাকাটা আবশ্যক। ভাজতে গিয়ে মাছ ভেঙে গেলে কিংবা তার ছাল, চামড়া কড়াইতেই লেগে গেলে, সেই মাছ দেখতে অনেকটা খারাপ হয়ে যায়। তাই কি করে কড়াইতে মাছের অংশ একেবারে না লাগিয়েই সুন্দর করে মাছ ভাজতে পারবেন, তার কতগুলো টিপস রইল, দেখে নিন
প্রথমেই মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে জল শুকিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে কোন শুকনো কাপড় কিংবা টিসু দিয়ে ধোয়া মাছকে ভালো করে মুছে তার গায়ে থাকা অতিরিক্ত জলকে সরিয়ে দিতে হবে। তারপরে হলুদ, লঙ্কা এবং নুন মাখিয়ে রাখতে হবে। মাছের গায়ে জল লেগে থাকার জন্যই কড়াইতে দিলে মাছ কড়াইয়ে আটকে যায়। সে ক্ষেত্রে দেখতে হবে, তেলকেও বেশ গরম হতে হবে। ভালো করে মাছ ভাজতে গেলে কখনই বেশি আঁচে মাছ ভাজবেন না। সব সময় আঁচ কমিয়ে মাঝারি আঁচে মাছ ভাজুন। সব সময় ডোবা তেলে মাছ ভাজতে হয়। কম তেল থাকলেও অনেক সময় কড়াইতে মাছ ভাজার সময় আটকে যেতে পারে। তবে চিংড়ি, কাঁকড়া এই ধরনের মাছ দিয়ে সুস্বাদু পদ রান্না করতে গেলে এগুলি গরম তেলে অল্প সময় ভেজে নিন।
এই মাছগুলো বেশিক্ষণ সময় ভাব ভাজলে শক্ত হয়ে যায়। তেমন স্বাদ লাগেনা। তবে ইলিশ দিয়ে কোনো যদি রান্না করতে চান, তাহলে এই মাছ কে না ভেজে কাঁচা মাছই দিয়ে রান্না করতে পারেন। তবে যদি কেউ প্রথম পাতে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে চান, তখন সেই মাছকে বেশ ভালো করে ভাজতেই হয়। তপসে, ভেটকি ইত্যাদি মাছকে সাধারণত বেসনে ডুবিয়ে ভাজা খাওয়া হয়। প্রথমবার যারা রান্না করছেন কিংবা অনেকদিন ধরে করা রাধুনীরাও অনেক সময় ভুল করে ফেলেন, কিন্তু কয়েকটা কথা মাথায় রাখলেই আপনিও সুন্দর করে মাছ ভেজে গোটা মাছ দিয়ে তৈরি ঝাল, ঝাল, তরকারি, অম্বল সবকিছুই পাতে দিতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…