বিনোদন

Lata Mangeshkar: ২৫ টাকা পারিশ্রমিক দিয়ে শুরু কর্মজীবন, এক সিনেমা পাল্টে দিয়েছিল ভাগ্যের চাকা

চির অন্ধকারের দেশে হারিয়ে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ১ মাস আগে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না কিংবদন্তির। হাসপাতালের চিকিৎসকদের টিম জানিয়েছেন, “ধীরে ধীরে লতা মঙ্গেশকরের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। শেষ চেষ্টা করার জন্য লতাজিকে ভেন্টিলেশনে পাঠানো হলেও, কোনো লাভ হল না।” ৯২ বছর বয়সে কোভিড পরবর্তী অসুস্থতায় হারিয়ে গেলেন ‘সুরের সরস্বতী’ লতাজি।

১৯২৯ সালের ২৪ শে সেপ্টেম্বর একটি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। মাত্র ৫ বছর বয়সে বাবার সাথে থিয়েটারে অভিনয় করতেন সুর সম্রাজ্ঞী। তবে তিনি বিভিন্ন জায়গাতে অভিনয় করলেও, তাঁর স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়ার। কিন্তু হঠাৎ করে গায়িকার ১২ বছর বয়সে বাবা মারা যান। সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে এসে পড়ে ছোট্ট লতাজির। তখন থেকেই তিনি অর্থ উপার্জনের জন্য একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে কাজ করতে শুরু করেন।

আপনারা জানলে অবাক হবেন যে, লতা মঙ্গেশকর প্রথমবার মঞ্চে গান গেয়ে ২৫ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ১৯৪২ সালে প্রথম তিনি মারাঠি ছবি ‘কিতি হাসল’ এ গান গেয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর থেকে কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি আর তাঁকে। গোটা জীবনে ৩০ টির বেশি ভাষাতে প্রায় ৩০ হাজার গান গেয়েছেন লতা মঙ্গেশকর। এই জন্য তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন।

লতা মঙ্গেশকরের ভক্ত যে শুধুমাত্র এই ভারত ভূখণ্ডে সীমাবদ্ধ এমনটি নয়। তাঁর জনপ্রিয়তার ব্যাপ্তি গোটা বিশ্বজুড়ে। ছোট্ট বয়স থেকে নিজের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে গোটা দেশবাসীর জন্য অসামান্য বিভিন্ন গানের উপহার দিয়েছেন তিনি। কিন্তু দায়িত্বের ফাঁকে নিজের সংসার জীবন করা সম্ভব হয়নি তাঁর। তিনি গানের মাধ্যেমে ভারতের অস্তিত্ব গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন। সুর সম্রাজ্ঞীর পতনে গানের জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026