অফবিট

মরুভূমি হোক কিংবা বরফ, সব জায়গায় ঝড় তুলবে এই গাড়ি, আম্বানির নতুন গাড়ির দাম শুনলে চমকে যাবেন

ধনী ব্যক্তিদের কথা বলতেই ভারতের মধ্যে সবার আগে যাদের নাম আসবে তার মধ্যে অন্যতম হলেন রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহ কর্ণধার মুকেশ আম্বানি। তার এবং তার স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবন যাপনের ব্যাপারে অনেকেই ইতিমধ্যেই জানেন। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাড়িতে ইতিমধ্যেই দেশ-বিদেশের বহু বিলাসবহুল জিনিস রয়েছে। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি খুবই দামী দামী জিনিস ব্যবহার করে থাকেন এবং তাদের রহন সহন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা।

তার এক একটা শাড়ির দাম থাকে কোটি টাকার ওপরে, মোবাইল এবং জুয়েলারির দাম প্রায় লক্ষ লক্ষ টাকা। তবে সম্প্রতি মুকেশ আমানি একটি নতুন গাড়ি কিনলেন যার দাম ১৮ কোটি টাকা। সম্প্রতি মুকেশ আম্বানি ইন্টারন্যাশনাল গাড়ি নির্মাতা কোম্পানি রোলস রয়েস কোম্পানির কালিনান নামের একটি গাড়ি কিনলেন, যা তিনি রেজিস্টার করিয়েছেন নিজের নামে। তার পাশাপাশি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি এই গাড়িকে আরো বেশি বিলাসবহুল ভাবে তৈরি করার নির্দেশ দিয়েছেন। সমস্ত ধরনের রাস্তার উপরে এই গাড়ি চলতে পারে খুব সহজেই।

এই গাড়িতে টাস্কান সান কালার স্পোর্টিং ডি১২ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়ির ক্ষমতা হলো ৫৬৪ ব্রেক হর্স পাওয়ার অর্থাৎ বিএইচপি। এই গাড়িতে ১২ লক্ষ টাকার বিশেষ নম্বর প্লেট বসানো হয়েছে। সাধারণত তিনি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং স্বাভাবিক ভাবে এই নতুন গাড়িটিও একেবারে বুলেট প্রুফ। তার সঙ্গেই তিনি যথেষ্ট নিরাপত্তা তৈরি করেছেন। মুকেশ আম্বানির বাড়িতে বিএমডব্লিউ i8 গাড়িটি রয়েছে কিন্তু তিনি এই গাড়িতে ওঠেন না, কারণ তার নাকি এই গাড়ির দরজা নিয়ে সমস্যা হয়।

এই কারণেই এই নতুন গাড়ি কেনা মুকেশ আম্বানির। এই গাড়ির নামের মধ্যে একটি শব্দ রয়েছে যেটি হল কালিনান। শোনা যায় পৃথিবীর সবথেকে কঠিনতম প্রাকৃতিক পদার্থ হল কালিনান, সহজ বাংলায় যাকে হীরে বলা হয়। রোলস রয়েস কোম্পানিটি তাদের এই গাড়ির নামের শেষে কালিনান শব্দটি ব্যবহার করেছে, যাতে বোঝানো যায় যে কোন পরিস্থিতিতে, যেকোনো রাস্তার উপর দিয়ে এই গাড়িটি সহজে চলতে পারে। যদি গাড়ি জলে পড়ে যায় তাহলেও এই গাড়ি যেন সহজে চলতে পারে সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই গাড়ির নাম থেকে। এছাড়াও গাড়িটি যেন সহজে চলতে পারে এবং গাড়িতে যেন কোনো রকম ক্ষতি না হয় তার জন্য আরামদায়ক এবং বহুমুখী ক্ষমতাসম্পন্ন এসইউভি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে প্রচুর এয়ার ব্যাগ এবং বিশ্বের সবথেকে ভালো সুরক্ষা প্রযুক্তি। মুকেশ আম্বানি এই গাড়িটি কিনেছেন নিজের ব্যবহারের জন্য যা বর্তমানে তার বাড়ির গ্যারেজে শোভা পাওয়ার জন্য প্রস্তুত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026