সঙ্গীত সাম্রাজ্যে লতা মঙ্গেশকর একটি উজ্জল নাম, উজ্জল নক্ষত্র। লতা মানেই কোকিলকণ্ঠী। মিষ্টি মধুর কন্ঠী লতার আওয়াজে বুঁদ আসমুদ্র হিমাচল। বাংলা হোক বা হিন্দি, সব ভাষাতেই তিনি তাঁর অবদান রেখেছেন। এখনও আবালবৃদ্ধবনিতা লতার গানে গা ভাসান।
আজ ২৮ শে সেপ্টেম্বর নয় নয় করে ৯০ পার করলেন এই সুর সম্রাজ্ঞী। শৈশবে বাড়িতে থাকাকালীন কে এল সায়গল ছাড়া আর কিছু গাইবার অনুমতি ছিল না তাঁর পরিবারের তরফ থেকে। বাবা চাইতেন ও শুধু ধ্রপদী গান নিয়েই থাকুক। তাঁর জীবনের একটা অদ্ভুত কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি। লতাজি যখন কৈশোর পার করেন তখন তাঁর হাতে একটি রেডিও আসে। ওটাই তাঁর পাওয়া প্রথম রেডিও। উনি যেই মাত্র রেডিওটি অন করলেন, সেইমাত্র শুনলেন কে. এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি। কে. এল. সায়গল হলেন একজন ভারতীয় অভিনেতা।
এই সুর সাম্রাজ্ঞী প্রথম কত টাকা উপার্জন করেছিলেন জানেন? মাত্র ২৫ টাকা। এরপর ১৯৭৪ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে লতাজি নিজের প্রথম প্রোগ্রাম করছিলেন। অবশ্য মাত্র ১০ বছর বয়স থেকেই রামলীলা-য় অংশ নিতেন লতাজি, সীতা-র চরিত্রে গাইতেন, অভিনয় তো করতেনই। কিন্তু তখনও তিনি ভাবেননি যে সুরের জগতে তিনি স্বনামধ্যন্যা হয়ে উঠবেন।
এরপর তিনি অসংখ্য গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন। এখন তাঁর গানের লিস্ট নিয়ে বসলে শেষ হবে না। তাই চলুন দেখে নিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সুর সাম্রাজ্ঞীকে কীভাবে শুভেচ্ছা জানাচলেন।
চর্চিত ও প্রতিবাদী মুখ কঙ্গনা রানাউত। তিনিও ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন লতাজিকে।
এদিন লতা মঙ্গশকরের জন্মদিনে তাঁর বোন আশা ভোঁসলেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তিনি বলেনেছেন সঙ্গীর আর লতা মঙ্গেশকরের নাম পরস্পরের সঙ্গে যুক্ত। তিনিও তাঁর দিদির সুস্থ জীবন কামনা করি।
এমনকি ভারতীয় ক্রিকেট জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র সচিন তেন্ডুল্কর নিজের ট্যুইটারে লতাজি কে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমার মনে নেই আমি কবে আপনার গান প্রথমবার শুনেছিলাম। তবে একটিও দিন এমন নেই যেদিন আমি আপনার গান শুনিনি। আমি সবসময় আপনার আশীর্বাদ পেয়েছি। আমার সেই দিনটার কথা এখনও মনে আছে, যেদিন আপনি, তু জাহা জাহা চলেগা গানের কথা নিজের হাতে লিখে আমায় উপহার দিয়েছিলেন। আমি সেই উপহার কোনও দিনই ভুলতে পারব না।’
আজও সবার হৃদয়ে তিনিই সুর সাম্রাজ্ঞী। তিনিই শ্রেষ্ঠা। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। দাদা সাহেব ফালকে, পদ্মশ্রী, পদ্মবি ভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন । ‘ভারত বার্তা’-র তরফ থেকে ‘লতা মঙ্গেশকর’ কে জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা আর শ্রদ্ধা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…