নাটক নাটক নাটক…আজ্ঞে হ্যাঁ, মডেল অভিনেত্রী পুনম পান্ডের জীবন বরাবরই নাটকের মোড়কে ঢাকা। যখন তখন যেকোনো উদ্ভট কাজ করে খবরের কাগজের শিরোনামে এসেছেন। যেকোনো সময় যেকোনো ছবি পোস্ট করে চর্চায় থেকেছেন ‘নসা’ মুভির পুনম। এবারও পুনম চর্চায় এসেছেন। লক ডাউনের মধ্যে আচমকা বিয়ে করে নিলেন পার্সোনাল ফটোগ্রাফার প্রেমিক সাম বোম্বেকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ঘটা করে পোস্ট করেন।
বিয়ের কয়েকদিন পর স্বামীর হাত ধরে চলে গেলেন মধুচন্দ্রিমায়।
নাটকের তৃতীয় পর্বে দেখা গেল স্বামী সাম বোম্বে গোয়ার জেলের ঘানি টানছেন। পুনম পাণ্ডের কথায়, স্বামী সাম বোম্বে তাঁকে চুল ধরে পিটিয়েছেন, তাঁর ঘাড়ের উপর উঠে তাঁকে নির্যাতন করেছেন এবং অশালীন মন্তব্য করেছেন। একটুও সময় নষ্ট না করে অভিনেত্রী গোয়ার থানায় সাম বোম্বের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। সাম বোম্বে রাগের চটে সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেন। কিন্তু পুনম কোন ছবি ডিলিট করেননি।
পরবর্তী নাটকের পর্ব শুনলে আপনার চোখ কপালে উঠবে। সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন সাম বোম্বে। মোটা টাকার বন্ড দিয়ে মুক্তি পেয়েছেন সাম। আর ফিরেই স্ত্রীর প্রেমে গদগদ সাম নিজের ইন্সটাগ্রামে তাঁদের বিয়ের ছবি পোস্ট করেন। পুনমের কথায়, আমি আসলে স্যামকে খুব ভালবাসি৷ আমার ও স্যামের মধ্যে মারাত্মক প্রেম৷ যেইটুকু মনোমালিন্য ছিল, সেগুলো দূর করার চেষ্টা করছি৷ অনেকটা মিটিয়েও ফেলেছি৷
আপাতত সমাপ্তি…
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…