ক্লাস সেভেনের প্রথম দিনেই বাবাকে জড়িয়ে আশীর্বাদ চাইল অভিষেক কন্যা, ভাইরাল ছবি

মার্চ মাসের ২৪ তারিখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিষেক চ্যাটার্জী। হৃদরোগে আক্রান্ত হয়েই নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। হাসপাতালে যেতে না চাওয়ায় সেখান থেকে বাড়ি নিয়ে এসে বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে শেষপর্যন্ত শেষরক্ষা করা সম্ভব হয়নি। সম্প্রতি অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি পোস্ট, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার ভক্তরা।

ইতিমধ্যেই অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান নির্বিঘ্নেই শেষ হয়েছে। সমস্ত নিয়মকানুন মেনেই সবটা পালন করেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডল। শ্রাদ্ধানুষ্ঠানের দিন ছোটপর্দার একাধিক তারকারা উপস্থিত ছিলেন। অভিনেতা চলে যাওয়ার পর তার স্মৃতিতে সাদাকালোয় একটি বড় ছবি নিজেদের বাড়িতে লাগিয়েছেন স্ত্রী সংযুক্তা। এদিন ক্লাস সেভেনে ওঠার পর প্রথম ক্লাস ছিল ডলের। স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে জড়িয়ে ধরে কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে অভিষেক চ্যাটার্জীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিয়েছেন তার স্ত্রী সংযুক্তা। বর্তমানে সেই ছবি একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

ক্লাশ শুরু হওয়ার প্রথম দিনে স্কুলে যাওয়ার আগে বাবার উদ্দেশ্যে কিছু কথা বলেছিল সে। সে বলেছে, সেভেনে উঠার পর যেহেতু এদিন তার প্রথম ক্লাস ছিল তাই সে তার বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছে। তার বাবা সবসময় তার সাথে আছে এটা তার বিশ্বাস। অভিনেতার মেয়ের বাবার উদ্দেশ্যে এমন বার্তা আবেগপ্রবণ করেছে নেটিজেনদের।

এর পরেই মা সংযুক্তা ক্যাপশনে লিখেছেন, এদিন তার মেয়ের ক্লাস সেভেনের প্রথম ক্লাস শুরু হয়েছে। আজ এই শুভদিনে নিজের মেয়ের জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। অভিনেতার ভক্তরা এবং নেটনাগরিকদের অধিকাংশ নিরাশ করেননি অভিনেতার স্ত্রীকে। তারাও আশীর্বাদ ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অভিনেতার জগৎটা ছিল তার মেয়েকে ঘিরেই। হঠাৎ করে তার চলে যাওয়া মেনে নিতে পারছে না সেও। সবকিছু আগের মত থাকলেও বাবার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছে ডল। তবে এই মুহূর্তে বাবার সাথে তার এই ছবি রীতিমত ভাইরাল নেটমাধ্যমে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026