বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অদেখা ছবিগুলো দেখে মুগ্ধ হবেন আপনিও, দেখুন

২১ বছর বয়সেই ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছেন এই অভিনেত্রী। এত বছর পরেও তার রূপের জৌলুস কমেনি এতটুকুও। তিনি আর কেউ নন বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেক বচ্চনের স্ত্রী তিনি। তাদের মেয়ে আরাধ্যা। সম্প্রতি অভিনেত্রীর পুরনো কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে চোখ ফেরাতে পারছেন না তার অগণিত ভক্তরা। রইল সেইসমস্ত ছবি।

অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই অ্যাডের দুনিয়ায় প্রবেশ করেছিলেন তিনি। ক্লাস নাইনে পড়াকালীন প্রথম অ্যাড করেছিলেন তিনি। একটি নামী পেন্সিল কোম্পানির হয়ে অ্যাড দিয়েছিলেন। সেই থেকেই শুরু।

১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেইসময় থেকেই নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন বিশ্বের দরবারে। মডেলিং দিয়ে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। পরবর্তীকালে প্রবেশ করেছিলেন অভিনয় জগতে। উল্লেখ্য, ১৯৯৬ সালে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী। তার পাশাপাশি বিচারক হিসেবে ছিলেন বলিউডের অন্যতম অভিনেতা আমির খান ও সনদ জয় সূর্য।

বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কম ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়নি তাকে। তবে তার পরিশ্রম ও বুদ্ধিমত্তা তাকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সহায়তা করেছিল। এমনকি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাততেও নিজের বুদ্ধির জোরেই প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। বর্তমানে বড়পর্দায় বিশেষ দেখা যায় না তাকে। খুব বেছে বেছেই অভিনয় করেন ছবিতে।

একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের অগণিত দর্শকদের। তার রূপে ও হাসিতে মুগ্ধ গোটা দেশবাসী, যা অব্যাহত রয়েছে এখনও। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেত্রীকে। মডেলিং করার সময় একাধিক ফটোশুট করেছেন সেইসময়। তার মধ্যে থেকেও একটি ছবি ভাইরাল হয়েছে।

বলাই বাহুল্য, আপাতত বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন রীতিমতো নজর টেনেছে সকল নেটজনতার। অভিনেত্রীর আগেকার এই ছবিগুলি দেখে চোখ ফেরাতে পারছেন না কেউই। আপাতত এই ছবিগুলোর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026