নিউজ

Subrata Mukhopadhyay: কালীপুজোর রাতে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

যখন সকলে কালী মায়ের আরাধনাতে ব্যস্ত। তখনই রাজনৈতিক মহলে এল খারাপ খবর। প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে জীবনাবসান। “আলোর দিনে এমন অন্ধকার নেমে আসবে ভাবতেও পারিনি”, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর একথা বললেন তৃণমূল নেত্রী।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২৪ অক্টোবর, রবিবার পঞ্চায়েত মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সুব্রতকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। শ্বাসকষ্ট বাড়ায় ফের উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। কিন্তু দিন যত যায় তাঁর অবস্থার অবনতি হতে থাকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ। সুব্রত বাবুর অকাল প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল।

উল্লেখ্য সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত দক্ষিণ কলকাতার অতি পুরাতন একডালিয়া এভারগ্রিনের পুজো। অন্যবারের মতো এই বারেও দুর্গা পুজো নিয়ে ব্যস্ত হয়ে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী। এবছর পুজোর সময়ে শারীরিক যে ধকল পড়েছিল, তার প্রভাবে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর বাড়ি ফেরা হল না পঞ্চায়েত মন্ত্রীর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026