কলকাতা

Lpg Cylinder Price: ২০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম, কলকাতায় গ্যাসের নতুন দাম কত হল?

দরজায় কড়া নাড়ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। আর তার আগেই রান্নার গ্যাস পিছু বাড়লো ভর্তুকি। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরেই রান্নার গ্যাস পিছু দাম কমার কথা ঘোষণা করা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরেই কেন্দ্রীয় নেতৃত্বদের বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা রান্নার গ্যাস নিয়ে মহিলা ভোটব্যাঙ্কের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। অবশ্য মূল্যবৃদ্ধির বাজারে কর্নাটকে হারের পরেই সেকথা টের পেয়েছিল বিজেপি। পাশাপাশি কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে ৫০০ টাকায় গ্যাস দেওয়ার ঘোষণা আরো চাপে রেখেছিল বিজেপি সরকারকে। আর এবার আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ হিসেবে রেখেই গ্যাস পিছু ভর্তুকি বাড়ালো কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার রাত বারোটার পর কলকাতায় গ্যাসের দাম ১১২৯ টাকা থেকে কমে ৯২৯ টাকা হয়েছে। সারা দেশের মানুষই সুবিধা পাবেন। পাশাপাশি ভর্তুকি বেড়েছে উজালা গ্যাস ব্যবহারকারীদেরও। মঙ্গলবার রাতের পর এই গ্যাসের দাম ৯০০ টাকা থেকে হয়েছে ৭০০ টাকা। উল্লেখ্য এদিন আরো ৭৫ লক্ষ পরিবারকে নিখরচায় রান্নার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বলাই বাহুল্য সব মিলিয়ে ১০ কোটি ৩৫ লক্ষ পরিবারকে নিখরচায় গ্যাস দিচ্ছে সরকার। ২৩-২৪’এর আর্থিক বছরে গ্যাসের দাম কমানোয় ৭৬৮০ কোটির বোঝা চাপবে কেন্দ্রের ঘারে।

কলকাতায় মঙ্গলবার পর্যন্ত সিলিন্ডার পিছু ভর্তুকি মিলতো ১৯ টাকা। তবে মঙ্গলবার রাতের পর থেকে সেই ভর্তুকি বেড়ে হয়েছে ২০০ টাকা। ২০১৪’তে গ্যাসের দাম ছিল ১২৭০ টাকা। তবে এক্ষেত্রে ভর্তুকি মিলতো ৮৫৪ টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, গত দু’বছরে আন্তর্জাতিক বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটাই। সেই দিক থেকে ভারতে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে ৬৩ শতাংশ। মোদি সরকার আগে থেকেই মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করেই ভর্তুকি বারানোর সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত কোনো সংযোগ নেই বলেই দাবি তার।

Devparna Acharya

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026