৪৮ ঘন্টায় বাড়বে বর্ষা, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির তুমুল দাপট, জেনে নিন আজকের ওয়েদার আপডেট

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল একটা বড় সতর্কতা। উত্তরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শুক্রবার হাওয়া বদল হবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানিয়ে দিল আলীপুর আবহাওয়া দপ্তর। এমনিতেই দক্ষিণবঙ্গে ভাদ্রের গরমে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পেতে শুরু করেছে। এরই মাঝে এবারে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন যাবৎ আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। আপাতত আগামী দুদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং আগামী কয়েক দিন অবস্থান বদলের কোন সম্ভাবনা নেই বললেই চলে। মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যেতে পারে। একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু অবধি। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রয়েছে এই মুহূর্তে।

উত্তরবঙ্গের উপরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে তবে পরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরের দিকে থাকবে। মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং নিচের দিকে জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকলেও চার-পাঁচটি জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। আগামীকাল সামান্য বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে।

তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের বিভিন্ন এলাকায়। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রাতের বেলায় তাপমাত্রা কিছুটা হলেও কমবে, তবে এমনিতে স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনের বেলা এবং রাতের বেলা তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ পর্যন্ত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। অসম এবং মেঘালয় এই রাজ্য দুটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে সিকিম তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকেল উপকূলে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উপকূলে। এছাড়াও কর্নাটক এবং উড়িষ্যায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। আগামী ৪৮ ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশে এবং রয়েল সীমাতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026