নিউজ

‘নির্ভয়া কান্ডে দোষীদের পক্ষে আইন’, সাংবাদিকদের সামনে বললেন নির্ভয়ার মা

আবারও পিছিয়ে গেল নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসির দিন। আগামী কাল সকালে দোষীদের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির আদালত জানিয়ে দেয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করেছে পাতিয়ালা হাউস কোর্ট। বারবার ফাঁসির দিন ঘোষণা হওয়ার পরও ফাঁসি পিছিয়ে যাওয়ায় উঠছে প্রশ্ন। আইন কি তবে দোষীদের পক্ষেই। সজল নেত্রে প্রশ্ন নির্ভয়ার নেই।

আদালতের রায় শুনে সাংবাদিকদের সামনে নির্ভয়ার মা জানান, ‘পুরো দেশ তথা বিশ্ব দেখছে ভারতের বিচার ব্যবস্থা কীভাবে চলছে। এদেশে বিচার পাওয়া যায় না। দেশের বিচার ব্যবস্থা দোষীদের সাহায্য করছে।’ নির্ভয়ার আইনজীবী জানিয়েছেন, ‘এটা নিয়ে তিনবার আটকে গেল ফাঁসির প্রক্রিয়া। কী হচ্ছে সেটা গোটা দেশ দেখছে। তবে কয়েকদিনের মধ্যেই দোষীদের ফাঁসির ব্যবস্থা করবো আমরা।’

আরও পড়ুন : রবিবার থেকে ফেসবুক, টুইটার ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১২ সালের ডিসেম্বরের এক রাতে রাজধানীর রাস্তায় এক নৃশংস গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল নির্ভয়াকে। সেই ঘটনায় ফাঁসির সাজা হয় চার অভিযুক্ত পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের। কিন্তু বারবার তাদের ফাঁসির দিন পিছিয়ে যাওয়ায় মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আইন কি তবে সাধারণ মানুষের জন্য নয়? আইন শুধুই উচ্চবিত্তদের আড়াল করতে কাজে লাগে!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026