অফবিট

মা ভাল্লুক তার ছানাদের শেখাচ্ছে কিভাবে রাস্তা পেরোতে হয়, দেখে নিন সেই ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি : ‘মা’ এই জায়গাটা বোধহয় সবার ক্ষেত্রে একই রকম। প্রথম হাঁটতে শেখা, প্রথম লেখা শেখা, সবকিছুই মা শেখায়। জীবজন্তুর মায়েরাও কিন্তু একই ভূমিকা পালন করে। এমনটাই দেখা গেল এই ভিডিওটিতে, একটি ভাল্লুক মা ফাঁকা রাস্তা পেয়ে তাদের ছানাদের সুন্দর করে রাস্তা বেরোনোর কি সুন্দর শিক্ষা দিচ্ছে। যিনি ভিডিও করছেন তিনি এই ব্যস্ত রাস্তাটিতে কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে ভাল্লুক গুলোর পেরোনোর ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। শুধু মানুষই না, বন্য জীবজন্তু গুলো কিরকম মানুষের উন্নতির সাথে দিব্যি তালে তাল মিলিয়ে চলছে। বন জঙ্গলের মধ্যে হঠাৎ একটা রাস্তা দেখে ভাল্লুক মা সন্তর্পনে তার বাচ্চাদের পার করছে।


তবে অনেক সময় দেখা গেছে জঙ্গলের মধ্যে এরকম রাস্তা পার করতে গিয়ে অথবা ট্রেনের লাইন পার করতে গিয়ে অনেক ভাল্লুক এমনকি হাতির মৃত্যু ঘটেছে বা তারা গুরুতর আহত হয়েছে। তবে এর জন্য কিন্তু মূলত মানুষরাই দায়ী। যানবাহনের অতিরিক্ত গতির জন্য এই প্রাণীগুলোকে প্রাণ দিতে হয়।

ভিডিওটি দেখে ঠিক কোন জায়গার ভিডিও সেটা বোঝা না গেলেও দেখতে কিন্তু মন্দ লাগবে না। কারণ মা ভাল্লুক জানে কিভাবে রাস্তা পার হতে হয়। সে বেশ দুলকি চালে রাস্তা বেরোচ্ছে এবং পিছন পিছন তার ফুটফুটে ছানা গুলি দিব্যি পার হয়ে যাচ্ছে। এর মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয় যিনি এই ভিডিওটি তুলেছেন তাকেও কিন্তু কুর্নিশ জানাতে হয়। নিজের ব্যস্ততম সময় কে উপেক্ষা করে এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026