রাজ্য

বাংলায় রাষ্ট্রপতি শাসনের আদেশ দিক কেন্দ্র, আর্জি জানিয়ে পিটিশন জমা সুপ্রিম কোর্টে

নারদ মামলা নিয়ে গত সোমবার থেকে সরগরম রয়েছে গোটা বঙ্গ রাজনীতি। কিন্তু এর মাঝেই আবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক এমনটাই আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি সম্বন্ধিত একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেন এক আইনজীবী। একইসঙ্গে ঘনশ্যাম উপাধ্যায় নামক এক আইনজীবী আরজি জানিয়েছেন, “ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যে ১৬জন বিজেপি সমর্থক এর মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর তদন্তের জন্য শীঘ্রই সিট গঠন করা হোক।”

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত বড় মার্জিনে জয়লাভ করেছে মা-মাটি-মানুষের ঘাসফুল শিবির। বাংলার মানুষ তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বাংলার মেয়েকেই। তবে মুখ্যমন্ত্রী গত ৫ মে শপথগ্রহণের আগে রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার ঘটনা খবরের শিরোনামে আসে। বিক্ষিপ্ত কিছু ঘটনার সমন্বয়ে বলা যেতে পারে রাজ্যে ব্যাপক অশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় আর্জি জানিয়েছেন, “সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে রাজ্যে। তাই এখানে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিক শীর্ষ আদালত।” এছাড়াও রাজ্যের “আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবিধানিক কাঠামো ভেঙে পড়া নিয়ে” রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে নির্দেশ বা আবেদন করার আর্জিও জানিয়েছেন তিনি।

পিটিশনে দাবি করা হয়েছে, একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পর গোটা বাংলা জুড়ে রাজনৈতিক হিংসা শুরু হয়েছিল। ওই সময় বিজেপি কর্মী এবং সমর্থকদের গনহত্যা করা হয়েছে। তাদের ওপর চলেছে অকথ্য অত্যাচার। অনেকের বাড়ি এবং সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। অত্যাচার সহ্য না করতে পেরে অনেক বিজেপির সমর্থক তাদের নিজের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এসব অসামাজিক এবং অকথ্য অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা। তাই এই রাজ্যে আইনের শাসন আর নেই। সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙ্গে পরেছে। এই মর্মে সুপ্রিম কোর্টকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026