আজ লক্ষ্মী পুজো। সংসারের মঙ্গল কামনায় ও আর্থিক দিক নিরাপদে রাখতে বাড়ি বাড়ি আজ দেবী লক্ষ্মীর আরাধনা। সকাল থেকে বাজারে ব্যস্ততা। পুজোয় কোনো ত্রুটি রাখতে চাইবেন না কোনো ব্যক্তি। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন আচার। সংসারের মঙ্গলে করা হয়ে থাকে বিভিন্ন প্রতিকার।
পরিবারে যাতে অর্থ কষ্ট না থাকে সে জন্য অনেকে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন। চিরাচরিত পুজোর পাশাপাশি রয়েছে কিছু প্রতিকার। যার সাহায্যে সংসার থেকে অনটন দূরে রাখা যায় বলে মানুষের বিশ্বাস। আজ এমনই একটি প্রতিকারের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
লক্ষ্মী পুজোর দিনে এই বিশেষ প্রতিকারের জন্য সামান্য কিছু উপকরণের দরকার পড়বে। যেমন একটা লাল কাপড়, প্রদীপ, ঘি ও চারটে লবঙ্গ। এই প্রতিকার সবার সামনে কিংবা অন্য কাউকে না বলেই করা ভালো বলে অনেকে মনে করেন।
প্রতিকারের পদ্ধতি
দেবী লক্ষ্মীর সামনে আগে জ্বালতে হবে একটা ঘি এর প্রদীপ। এরপর দুটো লবঙ্গ পাশে রাখতে হবে। বাকি দুটো লবঙ্গ লাল কাপড়ের ওপর রাখুন। ভালো করে পুঁটলি করে বেঁধে নিন। লবঙ্গ সমেত এই লাল কাপড়ের পুঁটলি বাড়ির কোনো নিরাপদ জায়গায় রাখতে হবে। এই কাজ নিভৃতে করা ভালো। কারও সামনে করবেন না কিংবা এই প্রতিকারের ব্যাপারে কাউকে বলবেন না। ভক্তি ভরে মা লক্ষ্মীর সামনে এই প্রতিকার করলে সংসার থেকে দূর হতে পারে অনেক আর্থিক সমস্যা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…