ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একটি PNR-এ চারজনের জন্য টিকিট, ৩টি কনফর্ম এবং ১ জন ওয়েটিং, চতুর্থ ব্যক্তি কি ট্রেনে ভ্রমণ করতে পারবে?

ভারতীয় রেলের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এবং যাত্রীদের সুবিধার্থে এই কারণেই নতুন নতুন নিয়ম তৈরি করছে ভারতীয় রেল। এ সমস্ত যাত্রীরা ভারতীয় রেলে নিয়মিত যাত্রা করেন তাদের জন্য ট্রেন টিকিটের সাথে সম্পর্কিত নতুন নিয়ম এবং প্রবিধান নিয়ে এসেছে ভারতীয় রেল। ট্রেনে ভ্রমণকারী প্রত্যেক যাত্রীর এই নিয়ম সম্পর্কে সচেতন হওয়াটা দরকার। কাউন্টার থেকে নেওয়া টিকিট যদি ওয়েটিং লিস্টে থেকে যায় তাহলে আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। যদি অনলাইনে বুক করা টিকিট ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি যদি পিএনআর এ আপনি একাধিক টিকিট বুক করে থাকেন কিন্তু কোনটি নিশ্চিত না হয় তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ দিয়েছে ভারতীয় রেলওয়ে

এই ধরনের প্রশ্ন অনেকের মনেই রয়েছে কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। অনেক সময় এরকম হয় একটা পিএনআর দিয়ে চারটি টিকিট বুক হয়ে যায়। অর্থাৎ একটি টিকিট পেপার এর উপরে চারজন ব্যক্তির সিট বুকিং থাকে। আপনার কাছ থেকে চারটি টিকিটের দাম নেওয়া হয়। কিন্তু, চারটি টিকিটের বদলে আপনাকে দেওয়া হয় একটি টিকিট। সেক্ষেত্রে কিন্তু আপনি, একটি টিকিট থেকেই চারটি টিকিটের সমস্ত তথ্য পেতে পারেন। ওই চারটি টিকিটের পিএনআর নম্বর একই হবে। কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন চারটি টিকিটের। ওই চারটি টিকিটের মধ্যে যদি একটা বা দুটো টিকিট কনফার্ম হয় তাহলেও চারজন একসাথে কিন্তু ট্রেনে সফর করতে পারবেন। এই বিষয়টা ভারতীয় রেল নতুন করে চালু করেছে। চলুন এটার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মনে করা যাক চারটি টিকিট আপনি বুক করলেন কিন্তু মাত্র তিনটি টিকিট কনফার্ম হলো এবং একটি টিকিট কনফার্ম হলো না। এক্ষেত্রে আপনার টিকিট আংশিক কনফার্ম বা আংশিক ওয়েটিং ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে। এরকম পরিস্থিতিতে চতুর্থ টিকিট ক্যানসেল কোনভাবেই করা যাবে না যদি এই টিকিট অনলাইনে বুক করা থাকে। একটি পিএনআর নম্বর টিকিটের উপরে যদি চারটি টিকিট বুক করা হয় এবং তার মধ্যে একটি টিকিট কনফার্ম না হয়, তাহলেও কিন্তু যাত্রীরা ওই টিকিট যাত্রা করতে পারবেন। তবে ওই চতুর্থ ব্যক্তি কিন্তু কোন আসন পাবেন না ট্রেনে।

যদি ট্রেন চলাকালীন সময়ে কোন সিট খালি থাকে, তাহলে টিটিইর সঙ্গে যোগাযোগ করে ওই ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তি খালি সিট পেতে পারেন। তবে এটা মাথায় রাখতে হবে, এ ব্যাপারে কিন্তু কোন নিশ্চয়তা নেই যে ওই ব্যক্তি সিট পাবেনই। অনেক সময় এরকম হতে পারে, ওই ব্যক্তি সিট পেলেন না এবং সবার সাথে শেয়ারে ওই ব্যক্তিকে যেতে হল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026