রাজ্য

খেলার ময়দানে যে ভালো খেলবেন সেই জিতবেন, আগামী মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বক্তব্য লক্ষ্মীর

“আপাতত রাজনীতি ছাড়ছি”, মন্ত্রিত্ব এবং জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রথম মুখ খুলতে দেখা গেল লক্ষ্মীরতন শুক্লাকে। বাংলা স্পোর্টস একাডেমিতে সাংবাদিকদের সামনে এইদিন লক্ষ্মীরতন বলেন,”ক্রিকেটের মাঠে আমি সততার সাথে খেলেছি, চেষ্টা করেছি রাজনীতিতেও সততা বজায় রাখার। বাংলার মানুষকে অনেক ধন্যবাদ জানাই।” তবে লক্ষ্মীর বক্তব্য এইদিন নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে। আগামী মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান সেই বিষয়ে শুক্লা(Laxmi Ratan Shukla) বলেন,”ময়দানে ম্যাচ খেলতে নামলে সেই দলই জেতে যারা ভালো খেলেন।”

সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়েছেন শুক্লা। ইস্তফা দিয়েছেন দলের জেলা সভাপতি পদ থেকেও৷ এইদিন প্রাক্তন মন্ত্রী শুক্লা বলেন,”আমি এখানে বিশেষ কিছু বলব না। আপাতত কেবল খেলায় মন দেব। আমার আর কোনও আজেন্ডা নেই। তবে বিধায়ক পদে আমি আছি। আমার কোনও ক্ষোভ নেই৷ ধন্যবাদ জানাই দলের পুরানো সিনিয়র মন্ত্রীদের। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ধন্যবাদ।

তবে জল্পনা তৈরি হয়েছে আগামী মুখ্যমন্ত্রী তিনি কাকে দেখতে চান সেই বিষয়ে। এইদিন সাংবাদিকদের সামনে এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী রতন শুক্লা বলেন,”ময়দানে ম্যাচ খেলতে নামলে যে ভালো খেলেন সেই জেতেন। আগের বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন যে সমস্ত মানুষ তাদের পরিবারকে অনেক শুভেচ্ছা৷” এখনও খাতায় কলমে শাসক শিবিরে আছেন লক্ষ্মী রতন। তিনি মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও করেছেন এইদিন।

কী কারণে রাজনীতি থেকে সন্ন্যাসের সিদ্ধান্ত? দলের মধ্যে যে সমস্যা ছিল, তার আভাসও দিয়েছেন লক্ষ্মীরতন। বলেন,’কিছু কথা মিডিয়ার মাধ্যমে বলতে স্বস্তিদায়ক মনে করছি না। সব কিছু রাস্তায় আনতে চাই না। কোথাও পালাচ্ছি না। রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়াচ্ছি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026