ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জনসম্মুখে কোন স্পিচ বা বক্তৃতা দেওয়ার ভয় অনেকের মধ্যেই দেখা যায়। অনেকেই জনগণের সামনে কথা বলতে ভয় পান বা উদ্বেগে ভোগেন। তবে কিছু বিষয় মেনে চললে এসব ভয় এড়ানো যায়।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মায়োক্লিনিক জনগণের সম্মুখে কথা বলার ভয় কমানোর কিছু উপায় জানিয়েছেন। এই উপায় গুলি হল—
(১) বিষয় সম্পর্কে জানুন–
আপনি যে বিষয়টি সম্পর্কে কথা বলবেন ঠিক করেছেন সেটি সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। আপনার যদি এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানা থাকে তাহলে ভুলে গেলেও আবার আলোচনায় ফিরে আসতে পারবেন। শ্রোতারা কি বিষয়ে প্রশ্ন করতে পারে বা কি ধরনের প্রশ্ন করতে পারে সে বিষয়টি একটু ভেবে নিয়ে উত্তরগুলো সাজিয়ে নিতে পারেন। তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটা থাকবে।
(২) সংগঠিত থাকুন—
আপনি কি বিষয়ে কথা বলবেন সেটা নির্দিষ্ট করে তার কিছু audio-visual গ্রাফিক্স তৈরি করতে পারেন। যত সংঘটিত থাকবেন তত নিজের উপর ভরসা থাকবে ।একটি ছোট্ট কার্ডের ওপর বিষয়গুলোকে টুকে নিতে পারেন।
(৩) অনুশীলন—
ভালো করে কোন জিনিস অনুশীলন করা থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। যেকোনো বিষয়ে ভালো করার জন্য অনুশীলনের কোন বিকল্প হয় না। এছাড়াও আপনার পরিচিত কারো কাছে সেই প্রেজেন্টেশনটি দেখাতে পারেন এবং কেমন হয়েছে সেটি জানতে চাইতে পারেন। তাহলে বুঝতে পারবেন আপনার এই কাজটি কেমন হচ্ছে।
(৪) দুঃচিন্তাকে চ্যালেঞ্জ করুন—
দুশ্চিন্তা মানুষের মনোবল কে ভেঙে দিতে পারে। আমরা কোন সময় দুশ্চিন্তা করলে ভাবি এই বুঝি কোনো বাজে বিষয় ঘটতে চলেছে। এই দুশ্চিন্তা গুলোকে একটা তালিকা তৈরি করুন এবং চ্যালেঞ্জ করুন এদের মুখোমুখি হওয়ার।
(৫) গভীর শ্বাস নিন—
গভীর শ্বাস আমাদের মনকে শান্ত করতে পারে। যখন কোন প্রেজেন্টেশন শুরু করছেন তার আগে দুই বা তার বেশি বার গভীরভাবে শ্বাস নিতে থাকুন। দেখবেন এটি আপনার মনকে অনেকটাই শান্ত করবে এবং আপনার প্রেজেন্টেশন টাকে খুব সুন্দর ভাবে তুলে ধরবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…