অরূপ মাহাত: গত লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। তারপরই তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে যেনতেন প্রকারেণ বাংলা দখল। আপাতত ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেই এগোতে চাইছে তারা। তাই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রণংদেহি রূপ ধারণ করছে বঙ্গ বিজেপি। শাসক দলের নেতা মন্ত্রীদের ভাঙিয়ে এনে দলের ওজন বাড়ানোর সাথে সাথে বিভিন্ন ভাবে শাসকদলকে চাপে ফেলার চেষ্টা করছে তারা।
আজই অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর যে এনআরসি নিয়ে বিরোধিতা করে এসেছে সেই এনআরসিকে এবার বাংলায় নিয়ে আসার হুমকি দিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, ‘বাংলায় এনআরসি হবেই। কারণ বাংলা থেকেই গোটা দেশে অবৈধ নাগরিক ছড়িয়ে পড়ছে। তাই বাংলায় এনআরসি হওয়া জরুরি। দেশের বৈধ নাগরিকদের খুঁজে বের করতেই হবে।’ তবে যারা ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না তাদের এখনই বিদেশি নাগরিক ঘোষণা করা হবে না আশ্বস্ত করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…