অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে, ভক্তদের চোখের জলে বিদায় নিলেন অভিনেতা চিরঞ্জীবী
কৌশিক পোল্ল্যে: করোনা আবহের মধ্যেই চিরতরে পৃথিবী থেকে বিদায় নিলেন দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার অভিনেতা চিরঞ্জীবী সারজা। মুখে মাস্ক পরে সাবধানতা বজায় রেখেই চোখের জলে প্রিয় অভিনেতাকে বিদায় দিলেন ভক্তরা। শনিবার সন্ধ্যেবেলায় শ্বাসকষ্টজনিত সমস্যায় অভিনেতাকে ব্যাঙ্গালোরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এরপর রবিবার দুপুরেই হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু ঘটে।
মাত্র দু বছর আগেই 2018 সালে অভিনেত্রী মেঘনা রাজের সঙ্গে তার শুভবিবাহ সুসম্পন্ন হয়, এরইমধ্যে অতল গভীরে তলিয়ে গেলেন 39 বছর বয়সী এই অভিনেতা। জানা গিয়েছে তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা কিন্তু সন্তানের মুখ না দেখেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হল অভিনেতাকে।
গতকাল তার শেষকৃত্যের সময় ভক্তরা ভিড় করে আসেন তাকে শেষবারের মতো দেখার জন্য। পরিবারের লোকেরা তার অকাল প্রয়াণে শোকে ভেঙে পড়েন। ফুলের সাজে সাজিয়ে তাকে বিদায় দেওয়া হয় এবং সকলেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা আল্লু অর্জুন পোস্ট মারফৎ এই অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…