বাম কংগ্রেসের জোট এর সঙ্গে এবার যুক্ত হতে চলেছে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) নতুন দল? গত কয়েকদিন ধরে বাম নেতাদের সঙ্গে একাধিক বৈঠক সেরে ফেলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা। মনে করা হচ্ছে, তিনি বাম নেতৃত্বের সঙ্গে জোট এর বিষয় নিয়ে আলোচনা করছেন। সিপিএম পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম (Md.Selim) জানিয়ে দিয়েছেন, নতুন দল ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকী। আমরা আমাদের কর্মসূচি দেখছি এবং তার ভিত্তিতে আলাপ আলোচনা করছি।
বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে বর্তমানে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাসের এই নতুন দল ঘোষণার পরে বেশ কিছু সমীকরণ পরিবর্তন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সংখ্যালঘু এলাকার সভা থেকে আদিবাসী দলিল এবং মুসলিমদের নিয়ে ফ্রন্ট তৈরি করার কথা ভাবছিলেন আব্বাস সিদ্দিকী বেশ কিছুদিন ধরে। গত ২১ জানুয়ারি তিনি ঘোষণা করে দিলেন তার নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইতিমধ্যেই তার সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)।
অন্যদিকে আব্বাস সিদ্দিকী আবার বাম এবং কংগ্রেসের জন্য জোটের দরজা খোলা রেখেছেন। সূত্রের খবর, সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকী জনপ্রিয়তা আঁচ করে তাকে ধর্মনিরপেক্ষ জোটে নিতে উৎসাহী হয়েছে বাম এবং কংগ্রেস। বেশ কয়েকবার ফুরফুরা শরীফের পীরজাদা সঙ্গে বৈঠক করেছেন বাম নেতৃত্ব। তারমধ্যে জোটে থাকে শামিল করা হলে সংখ্যালঘু ভোট আবার বামেদের দিকে ফিরে আসতে পারে বলে ধারণা নেতৃত্বের। তবে বাম নেতৃত্তের কড়া বার্তা এই জোটে কিন্তু মীমকে রাখা যাবে না। হায়দ্রাবাদের দল মিমের বিরুদ্ধে একাধিক বার সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। এই কারণেই বারংবার আসাদউদ্দিন ওয়াইসির থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে বাম নেতৃত্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…