সম্প্রতি কিছুদিন আগে ঘাসফুল শিবির থেকে বহিষ্কার কড়া হয়েছে বৈশালী ডালমিয়াকে (Baishali Dalimiya)। বর্তমানে তিনি কেবল বালির বিধায়ক। কোনও দলে তিনি নেই। দল থেকে বহিষ্কারের পড়ে ঠিক তিন দিনের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) সাথে দেখা করলেন বালির বিধায়ক। বালির আইন শৃঙ্খলা নিয়ে এইদিন নালিশ জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুখ খুলেছিলেন বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিধায়ক। বেলা গড়িয়ে যেতেই শাসক শিবির থেকে বহিষ্কার করা হয় বালির বিধায়ককে। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শাসক শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন ডালমিয়া। এমন কি দল বিরোধী একাধিক মানুষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার, এমনটাই সূত্রের খবর। এই ধরণের কার্য কলাপ নিয়ে বার বার সতর্ক করা হয়েছিল বৈশালীকে। তবু নিজের আচরণ বদলাননি বালির বিধায়ক। সেই কারণেই এইদিন দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে।
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কারের পরের দিনই শাসক শিবির- গেরুয়া শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় বালি। গুলি-বোমাবাজির অভিযোগ ও ওঠে। ব্যাপক ভাঙচুর চলে বালি এলাকায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। জ্বালিয়ে দেওয়া হয় টায়ার। এই ঘটনার পড়ে লিলুয়ার জিটি রোড অবরোধ করা হয়। এমন অবস্থা নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনাকে টেনে বালির আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেন বৈশালী ডালমিয়া। ইচ্ছাকৃতভাবে এমন করানো হচ্ছে বলেও অভিযোগ আনেন বালির বিধায়ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…