কলকাতা

বাম কংগ্রেসের মিছিলে বাধা পুলিশের, ভাঙচুর ব্যারিকেড, রণক্ষেত্র ধর্মতলা

কলকাতায় দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে তাকে বিক্ষোভ দেখানো হবে, কালো পতাকা দেখানো হবে অনেকদিন আগেই ঘোষণা করেছিল বাম কংগ্রেস জোট। তাই এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে নামার পর তাকে বিশেষ সুরক্ষা দিয়ে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন :‘ওখানে বিশেষ কিছু রয়েছে’: কলকাতা সফরের আগে রামকৃষ্ণ মিশন নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিকে প্রধানমন্ত্রী কলকাতায় নামার সাথে সাথে একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে যায় জনজীবন। এরমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদও রাণি রাসমণি রোডে ধর্ণায় বসেছে। প্রধানমন্ত্রী এদিন কলকাতায় নামার সাথে সাথেই বামেদের ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল ধর্মতলায় পৌঁছাতেই মিছিলকারীরা তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চের কাছে যেতে চান।

পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে। ব্যারিকেড ভেঙে যেতে চায় মিছিলকারীরা, কিন্তু পুলিশ যেতে বাধা দেয়। এরপরই এই ঘটনা শুনে মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান থেকে সোজা ধর্মতলায় ধর্ণা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আবেদন করেন তিনি।

আরও পড়ুন :হেরিটেজ ট্যুরিজম হিসেবে তুলে ধরা হবে বাংলাকে, কলকাতা সফরে এসে জানালেন মোদী

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয়েছে একের পর এক বিক্ষোভ প্রদর্শন। বাংলাও পিছিয়ে নেই তার থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় আন্দোলন ছড়িয়ে দিচ্ছেন, পিছিয়ে নেই বাম কংগ্রেসও। এই পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেলুড় মঠের আমন্ত্রণে সেখানে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কলকাতায় নামার সাথে সাথেই আন্দোলনের ঝাঁজ বেড়েছে বাম কংগ্রেসের। সকাল থেকেই আন্দোলনে জেরবার কলকাতা।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026