রাজ্য

বাংলায় CAA-NRC প্রত্যাহার করুন, মোদীকে বললেন মমতা

দুদিনের সফরে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দুপুর সাড়ে তিনটেয় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।তাকে গোলাপ দিয়ে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়, মেয়র ফিরহাদ হাকিম, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় ও অর্জুন সিং। সেখান থেকে সোজা যান রাজভবনে।রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : বাম কংগ্রেসের মিছিলে বাধা পুলিশের, ভাঙচুর ব্যারিকেড, রণক্ষেত্র ধর্মতলা

বেশ কয়েকটি ব্যাপারে আলোচনা হয় তাদের মধ্যে। এরমধ্যে উল্লেখযোগ্য হল CAA এবং NRC বিষয়ক আলোচনা।নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের নাগরিকদের নাগরিকত্ব এভাবে কেড়ে নেওয়া যায়না।সেটিকে প্রত্যাহার করার দাবী করেন তিনি। এছাড়া রাজ্যের বকেয়া পাওনা ২৮ হাজার কোটি টাকা এবং বুলবুলের জেরে হওয়া ক্ষতি ৭ হাজার কোটি টাকা সব নিয়ে মোট পাওনা ৩৮ হাজার কোটি টাকা দ্রুত রাজ্যকে মিটিয়ে দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

এইদিকে প্রধানমন্ত্রীর রাজ্যে আসা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা।কালো পতাকা এবং বেলুন নিয়ে “মোদী গো ব্যাক” স্লোগান তোলে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন : রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়েও সমালোচনা শুরু হয়।তবে এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন তাই সৌজন্যতার খাতিরেই দেখা করতে গিয়েছি।”
তারপরই ধর্নামঞ্চে চলে যান তিনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026