কলকাতা

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেলুড় মঠে রাত কাটালেন মোদী

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর প্রথমবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যান বেলুড় মঠে। স্থলপথে না গিয়ে তিনি যান জলপথে। গঙ্গা পার হয়ে বেলুড় মঠ পৌঁছান প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রবিবার তিনি বেলুড় মঠে ধ্যান করবেন। রাজভবনে রাত কাটানোর কথা থাকলেও তিনি রাত কাটাবেন বেলুড় মঠেই। বেলুড় মঠের আন্তর্জাতিক অতিথিশালায় রাতে থাকবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :‘ওখানে বিশেষ কিছু রয়েছে’: কলকাতা সফরের আগে রামকৃষ্ণ মিশন নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি বেলুড় মঠে রাত কাটাবেন, একথা জানিয়েছেন মঠের বর্ষীয়াণ মহারাজ স্বামী অলকেশানন্দ মহারাজজি। রাজভবনে রাত কাটানোর কথা থাকলেও তিনি বেলুড় মঠে রাত কাটাতে চান, সেখানেই ভোজন করতে চান একথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতোই এদিন বেলুড় মঠের তরফে ব্যবস্থা করা হয়। রবিবার বিবেকানন্দের জন্মদিনে সকালে মঠের সন্ন্যাসীদের সাথে তিনি ধ্যানে বসবেন।

প্রধানমন্ত্রী বেলুড় মঠে থাকবেন বলে, মঠে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমগ্র মঠ ঘিরে রেখেছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা কর্মীরা। এছাড়াও মঠের চারিদিকে রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এদিন কলকাতায় আসার আগে তিনি টুইট করে বলেন যে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি কলকাতায় বেলুড় মঠে কাটাবো, এটা আমার পরম সৌভাগ্য। বেলুড় মঠ সবসময়ই একটা বিশিষ্ট জায়গা।

আরও পড়ুন :হেরিটেজ ট্যুরিজম হিসেবে তুলে ধরা হবে বাংলাকে, কলকাতা সফরে এসে জানালেন মোদী

এদিকে কলকাতায় পৌঁছানোর সাথে সাথেই মোদী গো ব্যাক ধ্বনি ওঠে তার বিরুদ্ধে। সেসব উপেক্ষা করেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজভবনে বৈঠকের পর মিলেনিয়াম পার্কে যান মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে নিয়েই। সেখানে হাওড়া ব্রিজের লাইট এন্ড সাউন্ডের উদ্বোধন করে জলপথে তিনি বেলুড় যান।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026