রাজ্য সরকারের বিরুদ্ধে রেশনদুর্নীতির অভিযোগ নিয়ে আজ কলকাতার মেজর রোডে বামেরা প্রতিবাদ মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী সহ একাধিক বাম নেতারা। এই মিছিল চলার সময় লকডাউন ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্রকেও। এছাড়া অন্যন্য বাং নেতাদের সাথে গ্রেফতার করা হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও।
সূত্রের খবর, সামাজিক দূরত্ব মেনেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। মূলত সাধারণ মানুষকে যে পরিমান খাদ্যশস্য রাজ্য সরকার দেবে বলেছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না। রাজ্যের গরিব মানুষেরা রেশন পাচ্ছেন না ঠিকমতো। এই একাধিক অভিযোগ নিয়েই বামেরা আজ বিক্ষোভ করেন।
আজ এই বিক্ষোভ চলার সময় লকডাউন ভাঙার গ্রেফতার করা হয় বাম নেতাদের। পুলিশের গাড়িতে তোলার সময় তাঁদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়েছে বলে জানা গেছে। এদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন যে তাঁরা প্রথমেই রাস্তায় নামেনি। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের জন্য গেছিলেন। সেখানে কিছু হয়নি বলেই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।
শুধু বাম নেতারাই নয়, রেশন দুর্নীতির অভিযোগে সরব হয়জেন অন্যান্য বিরোধী দলগুলো ও। যদিও মুখ্যমন্ত্রী রেশন নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতি করতে বারণ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…