নিউজ

BREAKING:রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রমিত ২৩ জন

বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জন। নতুন করে ২৩ জনের সংক্রমণ ঘটেছে। মৃতের সংখ্যাও বেড়েছে। রাজ্যে মোট করোনাতে মৃতের সংখ্যা ১২ জন। গত ২৪ ঘন্টায় আরও ২ জনের করোনাতে মৃত্যু ঘটেছে। তবে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ জন।

রাজ্যে ৪ হাজার ৬৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। মোট ৩ হাজার ৮৫৮ জন সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ২৫ হাজার ২০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। হাওড়াতে ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৬২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের করোনা টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ ১৮ জন। এছাড়া মুখ্যসচিব জানিয়েছেন রাজ্যে ৬৬ টি করোনা হাসপাতাল রয়েছে। সেখানে ৭ হাজার ৯৬৯ টি বেড রয়েছে।

রাজীব সিনহা বলেছেন,’হুগলি জেলাতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে, করোনা সতর্কতায় সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মানুষের সহযোগিতা প্রয়োজন’। তিনি বলেছেন যে মানুষের পরিষেবা দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026