নিউজ

বিধানসভা অমান্যতা, পুরো সেশন সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক!

শুভব্রত সরকার: পুরো সেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক দুলাল বর। দুলাল বরের দাবি হল ‘বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের উপরে হামলার জন্য আমি পয়েন্ট অফ অর্ডার তুলতে চেয়েছিলাম। আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। বিধায়কের উপরে এই হামলার ঘটনায় আমি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’সোমবারই বিধানসভায় বিশৃংখলা জন্য তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হয় এবং পরে মঙ্গলবার তিনি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভার অধ্যক্ষের চেয়ারের সামনে চলে যান এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করেন। তখন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি এই ভাবে সভায় ডিজঅর্ডার তৈরি করতে পারেন না।

সভায় ডিজঅর্ডার তৈরি করার জন্য আমি আপনাকে আজকের মতো সাসপেন্ড করছি।’  এরপর বিধানসভা অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে তাকে গোটা সেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেও দুলাল বিধানসভা থেকে না বের হলে বিধানসভার অন্যান্য সদস্যরা তাকে জাপটে ধরে জনসভা থেকে বের করে দেয়। তারপর তিনি বিধানসভার দরজার কাছে এসে জোরে জোরে চিৎকার করতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন। দুলাল বলেন তার দাবি না মানায় তাকে বিক্ষোভের পথ বেছে নিতে হয়েছে। দুলাল আরো বলেন ‘কাল থেকে আমি আমার কর্মসূচি করব। প্রয়োজনে বিধানসভার গেটে বসবো।’বিজেপি বিধায়কের এহেন আচরনের তীব্র সমালোচনা করেছে বিরোধী পক্ষ।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026