নিউজ

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবেদন সুপ্রিমকোর্টে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার আবেদন জমা পড়ল সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতে এই আবেদন করেছেন ভারাকি নামের এক সাংবাদিক। শীর্ষ আদালতে তিনি আবেদন জানান, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি জগদীপ ধঙ্কড়কে নির্দেশ দেওয়া হোক যাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অবস্থানের কারনেই তাঁর বহিষ্কার চান বলে জানিয়েছেন ওই সাংবাদিকের। তিনি অভিযোগ করার সময় বলেন, বিভিন্ন জনসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আসলে সংবিধানকে অপমান করা।

নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি সই করার পর তা আইনে পরিণত হয়েছে। আর কোন আইনের বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা। ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্যতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই মত ভারাকির। বিল যখন লোকসভা ও রাজ্যসভায় আলোচনা হয়, তখনই এর বিরোধিতা করে বিরুদ্ধে ভোট দিতে পারতেন তৃণমূল জনপ্রতিনিধিরা, একথাও বলেন তিনি।

আরও পড়ুন : ৮ই জানুয়ারি দেশজুড়ে ভারত বন্ধ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল আলোচনার সময় তেমন ভাবে বিরোধিতা করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। পরে নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি সই করলে তা আইনে পরিণত হয়। এরপরও বেশ কিছুদিন দলগতভাবে কোন কর্মসূচি নেয়নি তৃণমূল। অসংগঠিত ভাবে বাংলার বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হলে তৃণমূল নৈতিক সমর্থন জানায় বিক্ষোভকারীদের প্রতি। এরপর বিভিন্ন জায়গায় মিছিলে অংশ নিয়ে সরাসরি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026