নিউজ

ট্রাম্পের নামে বড়সড় ঘোষণা ইরান সরকারের

ইরানি কমান্ডার কাসেম সোলেমানির মৃত্যুর পর আমেরিকা ও ইরানের মধ্যে চাপানউতোর তুঙ্গে। বিমানহানায় সোলেমানির মৃত্যুর দায় স্বীকার করেনি আমেরিকা, তবে ইরানের স্পষ্ট ঈঙ্গিত আমেরিকার দিকেই। দূতাবাসের নির্দেশে ইরান থেকে সরানো হয়েছে মার্কিন নাগরিকদের। যেকোনো মুহূর্তে মার্কিন সংস্থা বা ব্যক্তির উপর আঘাত হানতে পারে ইরান, এমনটাই আশঙ্কা করছে ইরানে অবস্থিত আমেরিকার দূতাবাস।

এর মাঝে উত্তাপ বাড়িয়েছে ট্রাম্পের মাথার দাম ঘোষণা। সোলেমানির শেষকৃত্যে যোগ দিতে গিয়ে ঘোষণা ট্রাম্পের মাথার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা এনে দিতে পারলে মিলবে ৮ কোটি ডলার। এমনই ঘোষণা করেছেন শেষকৃত্যে মুখ্য ভূমিকা নেওয়া এক ব্যক্তি। সরকার এই ঘোষণাকে মান্যতা না দিলেও ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা এই ঘোষণা সংক্রান্ত ভিডিওটি বারবার সম্প্রচার করে চলেছে।

আরও পড়ুন : শক্তির ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

রবিবার সোলেমানির শেষকৃত্যে মুখ্য ভূমিকা নেওয়া এক ব্যক্তি বলেন, ‘ইরানের ৮ কোটি জনতা যদি ১ ডলার সরিয়ে রাখি তাহলে ৮ কোটি ডলার হয়। ট্রাম্পের মাথা কেউ এনে দিলে এই টাকাটা পুরষ্কার দিতে পারি।’ সরকারি সংবাদ চ্যানেল ‘মাশাদ’-এ সোলেমানির শেষকৃত্য সরাসরি সম্প্রচারিত হওয়ার সময় একথা ঘোষণা করার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইরানের তরফে প্রত্যাঘাত করা হলে ছেড়ে কথা বলবে না আমেরিকা, হুমকি ট্রাম্পের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026