ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Policy: মাত্র ২৫৩ টাকা জমিয়ে ৫৪ লক্ষ পর্যন্ত রিটার্ন, বাম্পার পলিসি আনল LIC

ভবিষ্যৎ সুরক্ষিত করতে সময় থাকতেই বিনিয়োগে (Investment) মন দিয়ে থাকেন কমবেশি অনেকেই। বিনিয়োগের ক্ষেত্রে এখন ব্যাঙ্কের পাশাপাশি জীবন বিমা কর্পোরেশন বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনও (Life Insurance Scheme) ভালো স্কিম পাওয়া যাচ্ছে। নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে এল আই সির একাধিক স্কিম রয়েছে যেগুলি সর্ব ক্ষেত্রের মানুষের মাঝে বেশ জনপ্রিয়। বিভিন্ন ধরণের প্রকল্প চালু রয়েছে এলআইসির, যেগুলিতে ভিন্ন ভিন্ন ধরণের পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ।

এলআইসির এমনি একটি সুরক্ষিত এবং ভরসা যোগ্য পলিসি হল জীবন লাভ নীতি। এলআইসির জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল এই জীবন লাভ নীতি। সর্বনিম্ন মাত্র ১৮ বছর বয়সেই এই পলিসিতে বিনিয়োগ করা যায়। ১৬ বছর, ২১ বছর কিংবা ২৫ বছরের মেয়াদে করানো যায় এই বিমা। সর্বোচ্চ ৫৯ বছর বয়স পর্যন্ত এই বিমা করাতে পারেন পলিসি গ্রাহকরা। উল্লেখ্য, এই বিমা পলিসিতে জমা টাকার কোনো ঊর্দ্ধসীমা নেই।

এলআইসির এই জীবন লাভ নীতি পলিসিতে রয়েছে একটি বড় সুবিধা। ডেথ বেনিফিট প্রদান করা হয় এই পলিসিতে। অর্থাৎ বিমা চলাকালীন যদি পলিসি গ্রাহকের মৃত্যু হয় তাহলে বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ ফেরত পাবে তার পরিবার। পাশাপাশি এই পলিসিতে রয়েছে ঋণের সুবিধাও। এই বিমায় নিয়মিত তিন বছর প্রিমিয়াম দেওয়া হলে ঋণের সুবিধাও পাবেন পলিসি গ্রাহক।

এই পলিসিতে প্রত্যেক বছর ৯২ হাজার ৪০০ টাকা জমা করতে হবে পলিসি গ্রাহককে। অর্থাৎ মাসিক হিসেব মতো, প্রত্যেক মাসে ৭৭০০ টাকা জমা করতে হবে, যা দৈনিক হিসেবে দাঁড়ায় ২৫৩ টাকা। তাহলে হিসেব মতো, বিমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন পাওয়া যাবে ৫৪.৫০ লক্ষ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026