ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সামান্য মূলধনেই শুরু করুন এই লাভজনক ব্যবসা, পাবেন দ্বিগুণ টাকা ফেরত

চাকরি এবং ব্যবসার (Business) মধ্যে চিরকালের দ্বৈরথ থাকলেও ইদানিং অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে। কারণ বর্তমানে সরকারি এবং বেসরকারি দুই চাকরিই অনিশ্চিত। উপরন্তু দেশে চাকরির বাজারে প্রতিযোগিতাও কম নেই। তাই চাকরির বদলে ব্যবসার দিকেই মন দিচ্ছেন বহু মানুষ। অনেকে আবার চাকরির সঙ্গে সঙ্গেই চালাচ্ছেন ব্যবসা। এক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে বড় প্রশ্ন হচ্ছে, কম খরচে বেশি লাভ পাওয়া যাবে কোথায়? এই প্রতিবেদনে খোঁজ রইল এমনি একটি ব্যবসার যা সহজেই করা যাবে বাড়ি থেকে।

এই প্রতিবেদনে যে ব্যবসার খোঁজ থাকছে সেটি হল রঙিন মাছ চাষের ব্যবসা। এই ব্যবসায় লাভের অঙ্ক বেশ চড়া। উত্তরবঙ্গের গাজলডোবার জনৈক বাসিন্দা এই রঙিন মাছ চাষের ব্যবসা করে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাভ। এতদিন এই গাজলডোবায় পর্যটক দের পা না পড়লেও এই রঙিন মাছের চাষ দেখতে এখন প্রতিদিন সকাল হতেই গাজলডোবায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা! মেগা ট্যুরিজম হাবের ধারে থাকা মিলনপল্লী গ্রামকে রঙিন মাছ চাষের আরেকটি হাব বানাতে চান ওই ব্যক্তি।

আপাতত দুটি পুকুর এবং ৬ টি চৌবাচ্চায় চলছে রঙিন মাছ চাষ। ওই ব্যক্তি জানান, এই রঙিন মাছ চাষ লাভজনক ব্যবসা গুলির মধ্যে অন্যতম। সবকিছু শিখে পড়ে হাতে কলমে এই ব্যবসা শুরু করলে লাভ হবে দ্বিগুণেরও বেশি। তার চাষ করা মাছ এখন রপ্তানি হচ্ছে ডুয়ার্সের মালবাজার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ আশেপাশের আরো এলাকায়।

তিনি আরো বলেন, উত্তরবঙ্গে রঙিন মাছের জোগানের জন্য ভরসা করা হয় কলকাতার উপরে। কিন্তু তার মতে, সরকারি সাহায্য পেলে অনেক মানুষই আসতে পারবেন এই ব্যবসায়। আপাতত রেড কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, কবিতো কাপ, মিল্কি কাপ, ভেটকি, শঙ্খিনী মাছের চাষ চলছে। তবে সবথেকে বেশি চাহিদায় রয়েছে গোল্ড ফিশ। ওই ব্যক্তি বলেন, সরকারের থেকে অর্থ সাহায্য পেলে আরো দামী মাছ চাষ করা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026