ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Home Loan: LIC থেকে পাওয়া যাবে ২৫ লাখ টাকার হোম লোন, জানুন লোন আবেদনের সঠিক পদ্ধতি

২০২৫ সালে এলআইসি হাউসিং ফাইন্যান্স হোম লোন সুদের হারে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে যার ফলে আপনি হোম লোনের ক্ষেত্রে অনেক লাভ পেতে চলেছেন। আপনি যদি হোম লোন নেওয়ার কথা ভাবছেন তবে এই নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আমরা, এখানে ২৫ লক্ষ টাকার ঋণের ইএমআই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। এলআইসি হাউসিং ফাইনান্স ইতিমধ্যেই তার হোম লোনের সুদের হার অনেকটা প্রতিযোগিতামূলক করে তুলেছে যাতে আরো বেশি সংখ্যক মানুষ এটার সুবিধা গ্রহণ করতে পারে। বাজারের অবস্থা এবং গ্রাহকের প্রোফাইলের উপর ভিত্তি করে সুদের হার নির্ধারণ করা হয় এখানে।

২০২৫ সালে এলআইসি হাউসিং ফাইন্যান্স সুদের হার ৮.৩০ শতাংশ থেকে শুরু করছে এবং আপনার ক্রেডিট স্কোর এবং আপনার ঋণের মেয়াদের উপর নির্ভর করে এই সুদের হার পরিবর্তন হতে পারে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয় তাহলে আপনি আরো কম সুদের হারে একটি ভালো ঋণ গ্রহণ করতে পারবেন যা আপনার ইএমআই আরো কমিয়ে দেবে। আপনি যদি এলআইসি হাউসিং ফাইনান্স থেকে ২৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন তাহলে আপনার মাসিক ইএমআই আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে। মনে করা যাক আপনি কুড়ি বছরের জন্য ২৫ লক্ষ টাকা লোন নিয়েছেন এবং এর সুদের হার ৮.৫০ শতাংশ পর্যন্ত। তাহলে ঋণের পরিমাণ যদি ২৫ লক্ষ টাকা হয় এবং সুদের হার ৮.৫০ শতাংশ হয় তাহলে আপনাকে প্রতিমাসে ২১,৭১৩ টাকা করে ইএমআই দিতে হবে।

আপনি যদি দিনের মেয়াদ কমিয়ে দেন তাহলে আপনার ইএমআই বেড়ে যাবে কিন্তু প্রদত্ত সুদের পরিমাণ কিন্তু কমে যাবে। ফলে সবদিক থেকেই যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে এবং আপনি খুব কম সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারেন তাহলে আপনার শেষ পর্যন্ত সুবিধাই হবে। এর পাশাপাশি, ঋণের মেয়াদের সময় যদি আপনি আংশিক অর্থ প্রদান করতে থাকেন, তাহলে কিন্তু ইএমআই এর বোঝা আপনার উপর অনেকটা কমে যাবে। এছাড়াও আপনি ট্যাক্স বেনিফিট থেকে শুরু করে সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন খুব সহজে।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026