নিজের এবং সন্তানের জীবন সুরক্ষিত করতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করে থাকি। বিশেষ করে ব্যাংক কিংবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটগুলি বেছে নিয়ে থাকি। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি প্রতি মাসে ঘরে বসে ১৬,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।
তবে দুর্দান্ত এই স্কিমটি গ্রহণ করতে হলে আপনাকে আপন করে নিতে হবে ভারতের সবচেয়ে বড় বীমা কোম্পানি LIC-কে। আমরা এই নিবন্ধে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় জীবন বিমা নিগম কর্পোরেশন হলো এমন একটি সংস্থা, যারা মাসিক ভিত্তিতে কিংবা বার্ষিক ভিত্তিতে ইনভেস্ট গ্রহণ করে এবং নির্ধারিত সময় শেষে বৃহৎ অংকের টাকা রিটার্ন করে পলিসি ধারণকারীর একাউন্টে।
তবে সাধারণত ভারতীয় জীবন বিমা নিগম করপোরেশনে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে হয় পলিসি গ্রহণকারীকে। আপনারা জানলে অবাক হবেন, নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি ইনভেস্টকারীর মৃত্যু ঘটে, তবে সেই বিমার পুরো টাকা দেওয়া হয় তার পরিবারকে। আজ আমরা আপনাদের জন্য ভারতীয় জীবন বীমা নিগমের এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যেখানে একবার বিনিয়োগ করলে অবসর সময়ে দুশ্চিন্তা করতে হবে না কাউকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
জীবন অক্ষয় প্রকল্পের সুবিধা: ভারতীয় জীবন বীমা নিগম কর্পোরেশনের অন্যতম সেরা স্কিম এটি। এই স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই বিনিয়োগকারীর বয়স ৩০ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি একসাথে সমস্ত টাকা ইনভেস্ট করতে হবে ওই বীমা গ্রহণকারীকে। আপনি চাইলে সর্বনিম্ন ১ লাখ টাকা দিয়ে এই বীমা গ্রহণ করতে পারেন। তবে যদি আপনি মাসিক পেনশনে ৩৫ লাখ টাকা ইনভেস্ট করেন, তবে নির্ধারিত সময় শেষে প্রতি মাসে আপনি ১৬,৪৭৯ টাকা পেনশন পাবেন। এছাড়া যদি আপনি ৩ মাস প্রকল্পে টাকা ইনভেস্ট করেন, তবে আপনি একসাথে ৪৯,৭৪৪ টাকা রিটার্ন পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…